শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • নির্বাচনে এআইর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে : সিইসি

নির্বাচনে এআইর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে : সিইসি

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সময়, বিশেষ করে ভোটের রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এজন্য আমাদের দিন-রাত কাজ করতে হবে। এআইর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এর অপব্যবহার রোধ করতে চাই আমরা।

সিইসি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করা হবে। তার আগে আপনাদের (বিশেষজ্ঞদের) মতামত জরুরি। নির্বাচনের সময় অনেক কিছু রাতারাতি ঘটতে পারে, বিশেষ করে রাতের বেলায় এআইর অপব্যবহারের ঝুঁকি বেশি। তাই আমাদের সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে।

কী ধরনের জনবল এই কাজে নিয়োজিত করা যাবে, ডিসইনফরমেশন কোথা থেকে আসতে পারে এবং কীভাবে দ্রুত তা শনাক্ত করে প্রতিক্রিয়া জানানো সম্ভব—এসব বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন বলেও জানান সিইসি।

ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে সিইসি বলেন, ফ্যাক্ট চেকিংয়ের পদ্ধতি কীভাবে হবে, কত দ্রুত তথ্য যাচাই করা যাবে এবং কোন সংস্থাগুলোকে এ কাজে যুক্ত করা হবে—এসব বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। ফ্যাক্ট চেকিংয়ের জন্য কতজন জনবল লাগবে, সে বিষয়েও একটি ধারণা দিতে হবে।

তিনি পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চল থেকে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সিইসি বলেন, ধরুন, পাহাড়ের দুর্গম এলাকা বা সমুদ্র উপকূলের কোনো দ্বীপ থেকে অস্বাভাবিক বা মিথ্যা তথ্য ছড়াতে পারে। সেই তথ্যের কাছে দ্রুত পৌঁছানো এবং তা মোকাবিলা করার উপায় কী—এ বিষয়ে পরিকল্পনা থাকা জরুরি। এজন্য প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের সংযোগ স্থাপন করতে হবে। প্রয়োজনে প্রতি শিফটে কতজন কর্মী থাকবে, তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কেমন হবে—এসব নিয়েও বিস্তারিত সুপারিশ দিতে হবে।

স্থানীয় সংযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে কারা আমাদের হয়ে কাজ করবে এবং মিথ্যা তথ্য সম্পর্কে আমাদের সঙ্গে যোগাযোগ করবে—এ বিষয়েও স্পষ্ট নির্দেশনা প্রয়োজন।

সিইসি আশা প্রকাশ করেন, এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে আরও দক্ষভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

আইডিইএ-২ প্রকল্প আয়োজিত এই কর্মশালায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬