শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

Image

নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।

এর আগে গত অক্টোবরে দু’দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ।

পাকিস্তানবে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান- টিটিপি তাদের ওপর হামলা চালাচ্ছে। এতে আফগানিস্তানের মদদ আছে বলেও দাবি করে তারা। তবে তালেবান সরকার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল। কিন্তু টিটিপি খাইবার পাখতুনখাওয়াতে হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। এরমধ্যে গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬