বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে : প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে : প্রধান উপদেষ্টা

Image

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, তিনি এখানে অবস্থানকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠক চলাকালীন, রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরো বেশি সম্পৃক্ত হচ্ছে, এটা খুবই উৎসাহব্যঞ্জক।’ তিনি সরকারের সংস্কার প্রচেষ্টার, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বলেন, রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে কথা বলতে দেখে ভালো লাগছে। নির্বাচনের পরও দেশের এসব সংস্কার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন সনদে সই করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে একটি চমৎকার কাজ করেছে।

তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য এবং পরিবর্তনের জন্য একটি অভিন্ন প্রতিশ্রুতি দেখিয়েছিল। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়তা করে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সম্ভাব্য সব কিছু করছে। রাষ্ট্রদূত জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীর ক্রমবর্ধমান সংখ্যার কথাও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং এ ক্ষেত্রে জার্মানির সহায়তার বিষয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং নতুন রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬