সোমবার । আগস্ট ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

Image

রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের ফলে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ থাকায় নতুন করে আরো বেড়েছে স্বর্ণের দাম।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ১১৪ ডলারে পৌঁছেছে। যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। গতকাল (বুধবার) গেল দুই সপ্তাহের মধ্যে সোনার বাজারে বড় ধস নেমেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে সোনার দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ১২৮.৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা বিবেচনা করছে। যেখানে সফটওয়্যারচালিত বিভিন্ন পণ্য, যেমন ল্যাপটপ ও জেট ইঞ্জিনের মতো সামগ্রী অন্তর্ভুক্ত হতে পারে। এটি চীনের সাম্প্রতিক বিরল খনিজ উপাদান রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে দেশটির তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে এবং গত সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। সুদের হার কমানোর আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাজারে ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের ফেড বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। সাধারণত, কম সুদের পরিবেশে আয়বিহীন সম্পদ হিসেবে সোনার দাম বাড়ে।

ইউবিএসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হ্যাফেলি এক নোটে বলেন, ‘আমরা সোনাকে একটি কার্যকর পোর্টফোলিও ডাইভারসিফায়ার হিসেবে দেখি। যদি বৈশ্বিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তবে স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।’

অন্যদিকে, স্পট মার্কেটে সিলভার বা রুপার দাম প্রতি আউন্সে ১.৩ শতাংশ বেড়ে ৪৯.১৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম এক হাজার ৬৪৩ ডলার ও প্যালাডিয়ামের দাম এক হাজার ৪৫৬ ডলারে রয়েছে।

Releated Posts

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক…

আগস্ট ৯, ২০২৬
আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা…

আগস্ট ৯, ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে…

আগস্ট ৯, ২০২৬
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০…

আগস্ট ৯, ২০২৬
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল…

আগস্ট ৯, ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে…

আগস্ট ৮, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের…

আগস্ট ৮, ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ শনিবার দুপুরে…

আগস্ট ৮, ২০২৬