শনিবার । জুন ২৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • শিক্ষক-কর্মচারীদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব জমা অর্থ মন্ত্রণালয়ে

শিক্ষক-কর্মচারীদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব জমা অর্থ মন্ত্রণালয়ে

Image

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এই চিঠি দেয়া হয়। বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে দুপুর ১২টার মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন তারা।

সেই অনুযায়ী শাহবাগের দিকে যাত্রা করেন। কিন্তু শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরুদ্ধ করেন তারা। ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গেলো রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। প্রতিদিনই নতুন নতুন আলটিমেটাম দিয়েও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না তাদের।

বুধবার চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্কুল থেকে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক ও কর্মচারীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষকদের অভিযোগ, কথা দিয়েও কথা রাখছে না সরকার। দাবি মেনে না নিয়ে শিক্ষকদের সঙ্গে টালবাহানা করছে। এদিকে, শিক্ষকদের এ কর্মসূচির কারণে সারা দেশের এমপিওভুক্ত বেশিরভাগ স্কুলে কর্মবিরতি চলছে।

Releated Posts

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানায় এবং বাংলাদেশের সাথে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।  আজ (শুক্রবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন…

জুন ২৬, ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে…

জুন ২৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। আজ চীনের স্থানীয়…

জুন ২৬, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক…

জুন ২৬, ২০২৬
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ চীনের স্থানীয় সময়…

জুন ২৬, ২০২৬
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার…

জুন ২৬, ২০২৬
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ নেয়া হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…

জুন ২৬, ২০২৬
পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আজ…

জুন ২৫, ২০২৬