রবিবার । অক্টোবর ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতা চান পুতিন: ট্রাম্পের দাবি

ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতা চান পুতিন: ট্রাম্পের দাবি

Image

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছাতে চান বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো সমঝোতায় পৌঁছাতে চাইছেন না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘রাশিয়া একটি চুক্তিতে পৌঁছাতে চায়। কিন্তু যে কারণেই হোক, জেলেনস্কি কোনো চুক্তিতে পৌঁছাতে চান না।’

শুক্রবার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রসঙ্গ তুলে ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন দৃঢ়ভাবেই একটি সমঝোতা দেখতে চান।’

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে নির্বাচন না হওয়া নিয়েও জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তার নির্বাচন দেওয়া উচিত ছিল। তিনি চাইলে অনেকবারই এই যুদ্ধের সমাধান করতে পারতেন।’

এদিকে রাশিয়ার ডিজেল জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ওয়াশিংটনের পদক্ষেপের পর শনিবার ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে পাল্টাপাল্টি সমালোচনা দেখা দেয়।

ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালানোর বিষয়ে তার নির্দেশ অমান্য করেছেন জেলেনস্কি। 
তার দাবি, এ ধরনের হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের সংকট আরও বাড়তে পারে। 
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এমনিতেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, রাশিয়ার সঙ্গে ডিজেল-সংক্রান্ত চুক্তিতে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে জেলেনস্কি একে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।

Releated Posts

সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে, আইসিইউতে ৪

সৌদিতে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে আনা হবে, আইসিইউতে ৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয়…

অক্টোবর ১১, ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

✒️বাসস সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র…

অক্টোবর ১১, ২০২৬
রিয়াদে হামলা: ১২ জনের মৃত্যু, হুতিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে সৌদি জোট?

রিয়াদে হামলা: ১২ জনের মৃত্যু, হুতিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে সৌদি জোট?

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।…

অক্টোবর ১১, ২০২৬
আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ ঢাকায়…

অক্টোবর ১১, ২০২৬
আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

✒️বাসস দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার  (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ…

অক্টোবর ১১, ২০২৬
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির

নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির

✒️বাসস নারীর স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও…

অক্টোবর ১১, ২০২৬
দিল্লিজুড়ে ধরপাকড় চলছে, ককরোচ পার্টির অভিজিৎ দীপ আটক

দিল্লিজুড়ে ধরপাকড় চলছে, ককরোচ পার্টির অভিজিৎ দীপ আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে অভিযান চালিয়ে হাজারো ব্যক্তিকে আটক করেছে পুলিশ।…

অক্টোবর ১০, ২০২৬
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

✒️বাসস প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে…

অক্টোবর ১০, ২০২৬
ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক

ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার গুরুগ্রামের বাসা থেকে আটক করেছে পুলিশ। শনিবার গুরুগ্রামের…

অক্টোবর ১০, ২০২৬