মঙ্গলবার । সেপ্টেম্বর ২৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল

Image

✒️বাসস

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার তেলের দাম ও বন্ডের সুদহার বেড়েছে। 

তবে গুরুত্বপূর্ণ কিছু মার্কিন অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় শেয়ারবাজারে ছিল মিশ্র প্রবণতা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান সাত দিনের যুদ্ধবিরতির একটি পরিকল্পনা তুলে ধরে। 

পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। এতে বর্তমানে বিশ্বজুড়ে সরবরাহ সংকটের কারণে বেড়ে যাওয়া পণ্য ও জ্বালানির খরচ কিছুটা কমার সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু। 

এর মধ্যেই ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল ও গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালী হুতিরা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় বৈশ্বিক জাহাজ চলাচল পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

তবে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

এর পরও অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে আলোচনা আবারও শুরু হওয়ার আশা করছেন।

ট্রাম্প আরও বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যে চুক্তিটি করতে চায়, সেটি আমি করতে চাই না। এক বছর আগে হয়তো আমরা এমন একটি চুক্তিতে রাজি হতাম।’

তিনি আরও বলেন, ‘তারা নিজেদের অবস্থানকে প্রয়োজনের চেয়ে বেশি কঠোর করে ফেলেছে।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা সোমবার থেকেই শুরু হতে পারে।

তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে ইরান এখনো তাদের শর্তগুলো বহাল রেখেছে। 
এসব শর্তের মধ্যে রয়েছে— জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মার্কিন নৌ অবরোধের অবসান।

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের খবর প্রকাশের পর শুক্রবার তেলের দাম দুই শতাংশের বেশি কমেছিল। কিন্তু নতুন সপ্তাহের শুরুতে দাম আবার বেড়ে যায়।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়।

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে ।

দীর্ঘ ছুটির পর সোমবার বাজার খুললে দক্ষিণ কোরিয়ার সিউল শেয়ারবাজারের প্রধান সূচক দুই শতাংশের বেশি কমে যায়। একইভাবে টোকিও, সাংহাই, ম্যানিলা, ব্যাংকক ও জাকার্তার বাজারেও দরপতন হয়েছে।

তবে হংকং, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের শেয়ারবাজারে সূচক বেড়েছে।

বিশ্বের বন্ডবাজারেও সুদহার বেড়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বন্ডের গড় সুদহার গত সপ্তাহে চার শতাংশের ওপরে উঠে যায়। ২০০৭ সালের পর এই প্রথম তা এতটা বেড়েছে।

তেলের দাম ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিনির্ধারণী বৈঠকের দিকে বাজারের নজর আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। বৈঠকটি অক্টোবরের শেষ দিকে হওয়ার কথা।

সিএমইর ফেডওয়াচ টুলের হিসাবে, টানা দ্বিতীয়বার সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৬৫ শতাংশের বেশি বলে বাজারে ধারণা করা হচ্ছে।

তবে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চলতি সপ্তাহে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যস্ফীতি সূচক এবং গুরুত্বপূর্ণ একটি কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এসব তথ্য সুদের হার নির্ধারণে নীতিনির্ধারকদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কুইনটেক্স ইন্টেলের স্টিফেন ইনেস বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবার বেড়েছে।’

তিনি বলেন, ‘তেলের দাম বেড়েছে, এশিয়ার শেয়ারবাজার দুর্বল হয়েছে এবং শুক্রবার বৈশ্বিক বন্ডবাজারে যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল, তা এখন স্থায়ী স্বস্তির বদলে সাময়িক বিরতি বলেই মনে হচ্ছে।’

তবে ইনেস আরও বলেন, ‘বাজার এখনো এমন একটি সম্ভাবনা ধরে রাখছে যে শেষ পর্যন্ত সবাই আবার আলোচনার টেবিলে ফিরতে পারে।’

Releated Posts

আরও কমল স্বর্ণের দাম

আরও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
বিএনপি সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি

বিএনপি সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি

✒️বাসস বিএনপি সরকারের উদ্যোগে বাংলাদেশ জুটমিলস কর্পোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলেছে। এ…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

✒️বাসস  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

✒️বাসস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যুর ঘটনা কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

✒️বাসস মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনজুড়ে রোববার রাশিয়ার চালানো বিভিন্ন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এর এক দিন আগে মস্কো যুদ্ধ চালিয়ে…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
মিয়ানমারে বন্যায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ ৩০

মিয়ানমারে বন্যায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা, নিখোঁজ ৩০

✒️বাসস মিয়ানমারের দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত এলাকায় পৌঁছতে উদ্ধারকর্মীরা সোমবার হিমশিম খাচ্ছেন। সেখানে বন্যায় ১০ জন পর্যন্ত মারা গিয়ে থাকতে…

সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন : শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতরা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল…

সেপ্টেম্বর ২৮, ২০২৬