বুধবার । সেপ্টেম্বর ৩০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

চুল টেনে লাল কার্ড দেখলেন দুই খেলোয়াড়

Image

ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির কারণে লাল কার্ড দেখা নিয়মিত ঘটনা। এবার কনকাকাফ নেশনস লিগের ম্যাচে ঘটল অদ্ভুত এক ঘটনা। প্রতিপক্ষ ফুটবলারের অস্বাভাবিক লম্বা চুল ধরে টানার ঘটনায় লাল কার্ড দেখলেন অ্যান্টিগা ও বারবুডার দুই খেলোয়াড়।

অ্যাডেন স্কিপিওর চুল দেখলে যে কারও চোখ আটকে যেতে বাধ্য। গোড়ালি ছাপিয়ে নেমে আসা লম্বা ড্রেডলক! চুল এতটাই লম্বা যে মাঠে নামার সময় কোমরের চারপাশে একটি ব্যান্ডও পরতে হয়, যাতে চুলগুলো শরীরের সঙ্গে বেঁধে রাখা যায়। অ্যাঙ্গুইলার ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড কনকাকাফ নেশনস লিগে অ্যান্টিগুয়া ও বারবুডার বিপক্ষে নামেন ম্যাচের ৬৯ মিনিটে। ততক্ষণে অ্যাঙ্গুইলা ৫-০ গোলে পিছিয়ে।

মাঠে নামার মাত্র তিন মিনিট পরই স্কিপিওর লম্বা চুল হয়ে ওঠে ম্যাচের আলোচনার মূল বিষয়। তার ড্রেডলকে টান দেওয়ার অপরাধে অ্যান্টিগুয়া ও বারবুডার কিওন গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ঘটনার এখানেই শেষ নয়। যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরেন অ্যান্টিগুয়া ও বারবুডার শালন নাইট। এবার এত জোরে টান দেওয়া হয় যে স্কিপিও মাটিতে পড়ে যান। ফলাফল- নাইটও দেখেন সরাসরি লাল কার্ড। ৯ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় অ্যান্টিগুয়া ও বারবুডাকে।

অবশ্য স্কিপিওর চুল নিয়ে মাঠে এমন কাণ্ড ঘটলেও ম্যাচের ফল অ্যাঙ্গুইলার পক্ষে যায়নি। তারা হেরেছে ৫-০ গোলে।

ফিফা র‍্যাঙ্কিংয়েও অ্যাঙ্গুইলার অবস্থান বেশ নিচে- ২১০তম। তাদের নিচে আছে শুধু সান মারিনো। তবে ম্যাচের পর স্কোরলাইন ছাপিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে স্কিপিওর সেই লম্বা ড্রেডলকই।

Releated Posts

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। ভ্যাটের…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
যাত্রীসেবা না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

যাত্রীসেবা না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান বাড়াতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
ফের কমলো স্বর্ণের দাম

ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। সোমবারের ওই হামলাসহ…

সেপ্টেম্বর ২৯, ২০২৬
মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মাঝরাতে রাজধানীর বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা পাঠ্যবইয়ের গুণগত মান যাচাই করেছেন শিক্ষা এবং প্রাথমিক…

সেপ্টেম্বর ২৯, ২০২৬