শনিবার । অক্টোবর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে, পুনরায় দখলের চেষ্টা করলে উচ্ছেদ: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে, পুনরায় দখলের চেষ্টা করলে উচ্ছেদ: ডিএনসিসি প্রশাসক

Image

ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান, দখল ঠেকাতে মনিটরিং টিম গঠন

নগরবাসীর চলাচল নিশ্চিত করতে দখল হয়ে থাকা ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। কেউ আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৫-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএনসিসিকে আধুনিক ও নির্ভরযোগ্য সিটি করপোরেশনে পরিণত করার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, কিছু ব্যবসায়ী ও হকার ফুটপাত দখল করে চকি-মাচাসহ নানা স্থাপনা বসিয়ে নগরবাসীর চলাচলে বাধা সৃষ্টি করছেন।

১০ নম্বর থেকে হোপ মার্কেট দখলমুক্ত
প্রশাসক জানান, ডিএনসিসির সবচেয়ে বেশি দখল হওয়া এলাকাগুলোর একটি ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত সম্প্রতি দখলমুক্ত করা হয়েছে। এ কাজে এলাকার সাধারণ মানুষ সহযোগিতা করেছেন। তিনি বলেন, অনেকে জানিয়েছেন ১৩ থেকে ২০ বছর ধরে তাঁরা এভাবে ঢাকার রাস্তায় হাঁটতে পারেননি। উদ্যোগটিকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

ফার্মগেটসহ অন্যান্য এলাকায় অভিযান
ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এখনো কিছু ফুটপাত দখলে আছে বলে জানান তিনি। সেখানে আগেও একাধিকবার অভিযান হয়েছে এবং কিছু জায়গা নিয়ন্ত্রণে এসেছে। পর্যায়ক্রমে এসব এলাকাতেও অভিযান চালানো হবে।

পুনর্দখল ঠেকাতে মনিটরিং টিম
দখলমুক্ত ফুটপাত যাতে আবার দখল না হয়, সে জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে গঠিত এই টিম প্রতিদিন সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যায় ফুটপাত এলাকা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাইকিং করে ফুটপাতে কাউকে বসতে না দেওয়ার প্রচারণা চালানো হচ্ছে।

আগে জানানোর প্রয়োজন নেই
উচ্ছেদের আগে কাউকে জানানো প্রয়োজন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, নগরবাসীর চলাচল নিশ্চিত করতে যেখানে প্রয়োজন, সেখানে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। যে এলাকায় প্রয়োজন হবে, সেখানেই ফুটপাত দখলমুক্ত করা হবে।

রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান
দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকতে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, কিছু কুচক্রী মহল সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। দলের ভেতরে ও বাইরে যারা দুষ্কৃতিকারী হিসেবে কাজ করছে, তাদেরও ছাড় দেওয়া হবে না।

গণমাধ্যমের সহযোগিতা কামনা
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম নিয়ে যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে, একইভাবে জনগণের প্রতিক্রিয়াও তুলে ধরতে হবে। এতে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। নগরবাসী সচেতন হলে এবং সিটি করপোরেশনকে সহযোগিতা করলে ফুটপাত দখলমুক্ত রাখা ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

Releated Posts

এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

অনুশীলনের সুযোগের ঘাটতির কথা বললেও অজুহাত দিতে চাননি অধিনায়ক, পদত্যাগ করছেন না এশিয়ান গেমসে এবার পদকশূন্য থাকল বাংলাদেশ…

অক্টোবর ৩, ২০২৬
উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

ব্যাংকঋণের উচ্চ সুদে ব্যবসা পরিচালনার চাপ কমিয়ে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা…

অক্টোবর ৩, ২০২৬
ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ

ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ

ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর…

অক্টোবর ৩, ২০২৬
ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট নিয়ে নতুন তথ্য

ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট নিয়ে নতুন তথ্য

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত ও উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত সহ-পাইলট হামাম আলহামামিকে নিয়ে নতুন…

অক্টোবর ৩, ২০২৬
বিনিয়োগ, সামাজিক সুরক্ষা ও সংস্কারে ৫ বছরের কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনিয়োগ, সামাজিক সুরক্ষা ও সংস্কারে ৫ বছরের কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর ঘোষণা, ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রাজধানীতে শুরু হওয়া তিন…

অক্টোবর ৩, ২০২৬
দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে সারা দেশে সনাতন…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

✒️॥ মোশতাক আহমদ ॥  উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
মাগুড়ায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুড়ায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় একজন আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৭ কোটি টাকার ভুয়া ও অবাস্তব বিল ইস্যুর ঘটনায়…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান…

সেপ্টেম্বর ৩০, ২০২৬