রবিবার । অক্টোবর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট নিয়ে নতুন তথ্য

Image

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত ও উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত সহ-পাইলট হামাম আলহামামিকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত হওয়ার উদ্বেগে তাকে আগেই ওমানে উড়োজাহাজ চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছিল বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে ওমানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’র প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, ওমানে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই তাঁকে নিয়োগ দেয়। এর ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের তেল আবিবগামী সংবেদনশীল রুটে উড়োজাহাজ চালানোর সুযোগ পান তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামাম ২০২৪ সালে ওমানের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ওমান এয়ারে সহ-পাইলট প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করার সময় তার কাছে উগ্রপন্থী বিষয়বস্তু পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। এরপর তাঁকে উড়োজাহাজ চালানো থেকে বিরত রাখা হলেও প্রশাসনিক কাজে নিয়োজিত রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দেন।

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত ও উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সহ-পাইলট হামাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করেন এবং উড়োজাহাজটির নিয়ন্ত্রণ বিপন্ন করে তোলেন।

আহত অবস্থাতেও ক্যাপ্টেন ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে যাত্রী ও ক্রুরা অভিযুক্তকে নিবৃত্ত করেন এবং অন্য দুই পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে উগ্রপন্থার সঙ্গে যুক্ত করে বক্তব্য দিয়েছেন। তবে হামলার উদ্দেশ্য, অভিযুক্তের সম্ভাব্য যোগাযোগ এবং ঘটনার পূর্ণ বিবরণ নিয়ে তদন্ত চলছে।

তথ্য সূত্র- ওয়াল ষ্ট্রীট জার্নাল।

Releated Posts

এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

এশিয়ান গেমসে পদকশূন্য বাংলাদেশ, ‘বাজে ক্রিকেট খেলেছি’ স্বীকার লিটনের

অনুশীলনের সুযোগের ঘাটতির কথা বললেও অজুহাত দিতে চাননি অধিনায়ক, পদত্যাগ করছেন না এশিয়ান গেমসে এবার পদকশূন্য থাকল বাংলাদেশ…

অক্টোবর ৩, ২০২৬
ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে, পুনরায় দখলের চেষ্টা করলে উচ্ছেদ: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত অভিযান চলবে, পুনরায় দখলের চেষ্টা করলে উচ্ছেদ: ডিএনসিসি প্রশাসক

ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান, দখল ঠেকাতে মনিটরিং টিম গঠন নগরবাসীর চলাচল নিশ্চিত করতে দখল হয়ে থাকা ফুটপাত…

অক্টোবর ৩, ২০২৬
উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

ব্যাংকঋণের উচ্চ সুদে ব্যবসা পরিচালনার চাপ কমিয়ে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা…

অক্টোবর ৩, ২০২৬
ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ

ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ

ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর…

অক্টোবর ৩, ২০২৬
বিনিয়োগ, সামাজিক সুরক্ষা ও সংস্কারে ৫ বছরের কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনিয়োগ, সামাজিক সুরক্ষা ও সংস্কারে ৫ বছরের কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর ঘোষণা, ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রাজধানীতে শুরু হওয়া তিন…

অক্টোবর ৩, ২০২৬
দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮শ’ ৫১টিতে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে সারা দেশে সনাতন…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

✒️॥ মোশতাক আহমদ ॥  উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
মাগুড়ায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুড়ায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ

মাগুরায় একজন আবাসিক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৭ কোটি টাকার ভুয়া ও অবাস্তব বিল ইস্যুর ঘটনায়…

সেপ্টেম্বর ৩০, ২০২৬
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান…

সেপ্টেম্বর ৩০, ২০২৬