বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইউটিউবে এখন আয় হবে দ্বিগুণ, জেনে নিন উপায়

Image

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। বিনোদনের চাহিদা মিটিয়ে আয়ের পথও খুলে দিয়েছে এই প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন লাখো কনটেন্ট ক্রিয়েটর। এবার এই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় এক সুখবর নিয়ে এলো ইউটিউব। এখন থেকে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ অর্থ আয় করা যাবে এ প্ল্যাটফর্মে।

মূলত, নতুন একটি ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে এতদিন সারা বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে সাবটাইটেল বা আলাদা আলাদা চ্যানেলের কন্টেন্টের উপর নির্ভর করে চলতেন কনটেন্ট ক্রিয়েটররা। কিন্তু, নতুন ফিচারের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূর করছে ইউটিউব।

জনপ্রিয় এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে এখন থেকে চালু করেছে মাল্টি ল্যাঙ্গোয়েজ অডিও ডাবিং ফিচার্স। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন।

ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, এই ফিচারটি সারা বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। এর মধ্যে ছিলেন মিস্টার বিস্ট, মার্ক রবার, জেমি অলিভার, নিক ডিজিওভানির মত বড় বড় ক্রিয়েটররাও। একাধিক ভাষায় ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছেন যে কনটেন্ট দেখার জন্য এর মাধ্যমে নতুন ও সহজ বিকল্প পেতে পারেন দর্শকরা।

অবশ্য, স্বয়ংক্রিয়ভাবে এ ডাবিং করা যাবে না, বরং ক্রিয়েটরদের নিজেদেরকেই বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করতে হবে। তারপরে ইউটিউবের সাবটাইটেল এডিটর টুল ব্যবহার করে ভিডিও আপলোড করতে হবে। সবচেয়ে বড় সুখবর হলো, আগে থেকে প্রকাশ করা ভিডিওতেও নতুন অডিও ট্র্যাক যোগ করা যেতে পারে এই ফিচারের মাধ্যমে। ফলে, আলাদা চ্যানেল তৈরি করার প্রয়োজন পড়বে না।

ইউটিউবের মতে, প্রাথমিক তথ্য থেকে দেখা যায় বহু ভাষার ট্র্যাক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে তাদের মোট ওয়াচ টাইমের ২৫ শতাংশ এসেছে এমন দর্শকদের থেকে যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষা থেকে আলাদা ছিল। বিখ্যাত ক্রিয়েটর শেফ জেমি অলিভার এই ফিচার ব্যবহার করে তার ভিডিওর ভিউজ তিন গুণ বাড়িয়ে ফেলেছেন।

ইউটিউবের নতুন এই ফিচার ব্যবহারের মাধ্যমে আয় বাড়বে, সঙ্গে খরচও কমবে। আগে থার্ড পার্টি ডাবিং ও ট্রান্সলেশন পরিষেবার উপরে নির্ভর করতে হত যাতে সময়ও বেশি লাগত আর খরচও বৃদ্ধি পেত। কিন্তু, ইউটিউবের এই সমন্বিত টুলের সাহায্যে প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে। সেইসঙ্গে আগের থেকে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। ভিডিও যারা নিজেদের ভাষাতে আগে দেখতে পারছিলেন না, তারাও এখন যেকোনো অন্য ভাষার ভিডিও উপভোগ করতে পারবেন নতুন এ ফিচারের মাধ্যমে।

Releated Posts

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মমূল্যায়নে এআই ব্যবহার বাধ্যতামূলক করল গুগল

কর্মীদের কাজের মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি যুক্ত করেছে গুগল। এখন থেকে শুধু সফটওয়্যার প্রকৌশলী নয়, বিক্রয়,…

মার্চ ৪, ২০২৬
২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

একসময় প্রযুক্তিপ্রেমীদের কল্পনায় ঘুরপাক খেত- সাধারণ ব্যবহারকারীর কম্পিউটারে লিনাক্সই হবে উইন্ডোজ বা ম্যাকের প্রকৃত বিকল্প। সেই স্বপ্ন পুরোপুরি…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
‘ড্রাফটস’ ফিচার আনছে ব্লুস্কাই

‘ড্রাফটস’ ফিচার আনছে ব্লুস্কাই

অবশেষে ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রাফটস ফিচারটি চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লুস্কাই। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে,…

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ডার্ক ওয়েব : নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

ডার্ক ওয়েব : নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

সারাদিনে স্মার্টফোন ব্যবহার করেন অসংখ্যবার। আপনি কখন কি করছেন, কখন কি চ্যাট করছেন, কখন কী সার্চ করছেন ডিলিট…

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নোটবুকএলএমের মোবাইল সংস্করণে যুক্ত হলো ভিডিও সারাংশ সুবিধা

নোটবুকএলএমের মোবাইল সংস্করণে যুক্ত হলো ভিডিও সারাংশ সুবিধা

গুগল তাদের নোটবুকএলএম (NotebookLM—গবেষণা সহায়ক একটি এআই অ্যাপ) মোবাইল অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস…

ফেব্রুয়ারি ২, ২০২৬
হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা

হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক এই তিন জনপ্রিয় প্ল্যাটফর্মের জন্য…

জানুয়ারি ২৯, ২০২৬
অনলাইনে ফাঁস ৪ কোটি ৮০ লাখ জিমেইল ব্যবহারকারীর তথ্য

অনলাইনে ফাঁস ৪ কোটি ৮০ লাখ জিমেইল ব্যবহারকারীর তথ্য

নতুন বছরের শুরুতেই সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অনলাইনে একটি উন্মুক্ত ডেটাবেইজে জিমেইলের প্রায়…

জানুয়ারি ২৬, ২০২৬
চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কিনা,…

জানুয়ারি ২৫, ২০২৬
দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে দেশের প্রথম সরকারি…

জানুয়ারি ১৩, ২০২৬
ইউটিউবে এখন আয় হবে দ্বিগুণ, জেনে নিন উপায় - crd.news