রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

অনলাইনে ফাঁস ৪ কোটি ৮০ লাখ জিমেইল ব্যবহারকারীর তথ্য

Image

নতুন বছরের শুরুতেই সাইবার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি অনলাইনে একটি উন্মুক্ত ডেটাবেইজে জিমেইলের প্রায় ৪ কোটি ৮০ লাখ ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ডসহ মোট ১৪ কোটির বেশি লগইন তথ্য পাওয়া গেছে।

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলার এই বিশাল ডেটাবেইজটি খুঁজে পেয়েছেন, যেখানে মোট ১৪ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৭৫৪টি ইউনিক লগইন তথ্য ছিল।

৯৬ জিবি আকারের এই তথ্যের ভাণ্ডারে কোনো ধরনের পাসওয়ার্ড সুরক্ষা বা এনক্রিপশন ছিল না, যা সাইবার অপরাধীদের জন্য এক ধরনের উন্মুক্ত গুপ্তধনে পরিণত হয়েছিল। এটি কোনো একক বড় হ্যাকিং নয়, বরং বিভিন্ন সময় ইনফোস্টিলার ম্যালওয়্যারের মাধ্যমে চুরি করা তথ্যের একটি বড় সংগ্রহ।

গবেষক ফাউলারের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মগুলোর তালিকার শীর্ষে রয়েছে জিমেইল, যার প্রায় ৪ কোটি ৮০ লাখ অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। জিমেইল ছাড়াও এই ডেটাবেইজে ফেসবুকের ১ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামের ৬৫ লাখ, ইয়াহুর ৪০ লাখ, নেটফ্লিক্সের ৩৪ লাখ এবং আউটলুকের ১৫ লাখ অ্যাকাউন্টের লগইন তথ্য পাওয়া গেছে।

যদিও দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় এই ডেটাবেইজটি এখন অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে, তবে এটি সরানোর আগে কতজন হ্যাকার এই তথ্যগুলো সংগ্রহ করেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সাইটিডেলের সিইও ম্যাট কনলন এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে বলেছেন যে, ইনফোস্টিলার ম্যালওয়্যারের ক্রমবর্ধমান ব্যবহার ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাকে চরম ঝুঁকিতে ফেলেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ‘কি লগার’ বা ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যার ব্যবহারকারীর ডিভাইসে ঢুকে টাইপ করা তথ্যগুলো রেকর্ড করে এই তথ্য সংগ্রহ করেছে। এপিআইকনটেক্সটের সিইও মায়ুর উপাধ্যায় সতর্ক করেছেন যে, একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করার ফলে ঝুঁকি আরও বেড়েছে। একে ‘ক্রেডেনশিয়াল স্টাফিং’ বলা হয়, যেখানে হ্যাকাররা ফাঁস হওয়া একটি পাসওয়ার্ড দিয়ে ব্যবহারকারীর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যাংকিং অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা চালায়।

পিক্সেল প্রাইভেসির ক্রিস হক ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন যেন তারা ‘HaveIBeenPwned’ ওয়েবসাইটের মাধ্যমে তাদের ইমেইল ঠিকানাটি আগে কখনো ফাঁস হয়েছে কি না তা যাচাই করে নেন।

বিষয়টি সম্পর্কে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা এই ডেটাসেট সম্পর্কে অবগত এবং নিয়মিত এই ধরনের কার্যক্রম নজরদারি করে থাকে। গুগলের একজন মুখপাত্র বলেছেন যে, কোনো অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার বিষয়ে তারা নিশ্চিত হলে স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্টটি লক করা হয় এবং পাসওয়ার্ড রিসেট করার নির্দেশনা দেওয়া হয়।

ফোর্বস ম্যাগাজিনের মতে, এই বিশাল ডেটা লিকে সরকারি, ব্যাংকিং ও স্ট্রিমিং সেবার লগইন তথ্যও ছিল, যা অপরাধীদের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষজ্ঞরা সাধারণ ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা, প্রতিটি সেবার জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা এবং গুগল পাসকি ফিচারের মতো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন।

সূত্র: ফোর্বস ম্যাগাজিন

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬