রবিবার । ফেব্রুয়ারি ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে

এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে

Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অঙ্গরাজ্যটির আইনসভায় এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। 

বিশ্বজুড়ে নিজের নামে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করে পরিচিতি পাওয়া আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এখন দেশের বিভিন্ন স্থাপনায় নিজের নাম যুক্ত করার এক নজিরবিহীন প্রচারণায় নেমেছেন।

ফ্লোরিডার রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ করার বিলটি অনুমোদন করেছে। অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস খুব শীঘ্রই বিলে সই করবেন বলে আশা করা হচ্ছে। এক সময় ট্রাম্পের ঘোর বিরোধী থাকলেও ডিস্যান্টিস এখন এই পদক্ষেপের সমর্থক।

বালুকাময় সৈকত এবং বিলাসবহুল প্রাসাদের জন্য পরিচিত পাম বিচ শহরটি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের খুব কাছেই অবস্থিত। বিমানবন্দরের এই নাম পরিবর্তনের জন্য এখন কেবল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

অনুমোদন পেলে এটি হবে ট্রাম্পের নামে নামকরণ করা সর্বশেষ কোনো প্রতিষ্ঠান। এর আগে গত ডিসেম্বরে ওয়াশিংটনের বিখ্যাত শিল্পকলা কেন্দ্র ‘কেনেডি সেন্টার’-এর পরিচালনা পর্ষদ এর নাম বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার পক্ষে ভোট দেয়। উল্লেখ্য, এই পর্ষদটি ট্রাম্প নিজেই গঠন করেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিউ ইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও নিজের নামে করতে চেয়েছিলেন। তবে সেই প্রচেষ্টাগুলো তখন সফল হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে, ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের একটি স্মারক মুদ্রার খসড়া তৈরি করা হয়েছে। যদিও দেশটির প্রচলিত আইন অনুযায়ী, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তি বা জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

সূত্র : এএফপি

Releated Posts

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
সাভারে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম করা হয়েছে

সাভারে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম করা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায়…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
রমজানের দর্শন

রমজানের দর্শন

✒️মুফতি রফিকুল ইসলাম আল মাদানি রসুলুল্লাহ (সা.) রমজান উপলক্ষে একটি ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন, তা মূলত পবিত্র রমজান…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে গতকাল শুক্রবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
নারীকেন্দ্রিক ছবির জয়জয়কার, সাফল্যের জোয়ারে ভাসছেন আমান্ডা

নারীকেন্দ্রিক ছবির জয়জয়কার, সাফল্যের জোয়ারে ভাসছেন আমান্ডা

হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রেডের জন্য ২০২৫ সালের শেষভাগ ছিল অত্যন্ত ব্যস্ততাময়। মাত্র কয়েক দিনের ব্যবধানে মুক্তি পেয়েছে তার…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

একসময় প্রযুক্তিপ্রেমীদের কল্পনায় ঘুরপাক খেত- সাধারণ ব্যবহারকারীর কম্পিউটারে লিনাক্সই হবে উইন্ডোজ বা ম্যাকের প্রকৃত বিকল্প। সেই স্বপ্ন পুরোপুরি…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ম্যাচ পরিচালনায় থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ম্যাচ পরিচালনায় থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ অফিশিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে - crd.news