শুক্রবার । মার্চ ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, হাসপাতালে মৃত্যু

কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, হাসপাতালে মৃত্যু

Image

দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এর আগে কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টা ১০ মিনিটে তাকে দিনাজপুর জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, ২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাবন্দি ছিলেন।

শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন।

রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রমেশ চন্দ্র সেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Releated Posts

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে যাবে কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ঐতিহাসিক মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ…

মার্চ ৫, ২০২৬
মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

মুদ্রার রেট: ৫ মার্চ ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো…

মার্চ ৫, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিদ্যুৎ সাশ্রয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১…

মার্চ ৫, ২০২৬
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মার্চ ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।  সভার…

মার্চ ৫, ২০২৬
ঈদের ছুটি বেড়ে ৭ দিন

ঈদের ছুটি বেড়ে ৭ দিন

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ…

মার্চ ৫, ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।…

মার্চ ৫, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় জানা যাবে ৯…

মার্চ ৫, ২০২৬
কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, হাসপাতালে মৃত্যু - crd.news