শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেতা টিমোথি বাসফিল্ড

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হলিউড অভিনেতা টিমোথি বাসফিল্ড

Image

জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়েস্ট উইং’ এবং ‘ফিল্ড অব ড্রিমস’ খ্যাত অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার নিউ মেক্সিকোর বার্নালিলো কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্যাম ব্রেগম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিভি সিরিজ ‘দ্য ক্লিনিং লেডি’-এর পরিচালক হিসেবে কাজ করার সময় বাসফিল্ডের বিরুদ্ধে এই অসদাচরণের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে বাসফিল্ড শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ ওঠার পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

বাসফিল্ডের আইনজীবী ল্যারি স্টেইন যৌন সংসর্গের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি জানান, প্রসিকিউটররা বাসফিল্ডের বিরুদ্ধে ‘গ্রুমিং’ (শিশুকে প্রলুব্ধ করা) এর অভিযোগ আনতে চাইলেও গ্র্যান্ড জুরি সেটি নাকচ করে দিয়েছেন।

এক বিবৃতিতে স্টেইন দাবি করেন, আটক পরবর্তী শুনানিতেই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণের মারাত্মক দুর্বলতাগুলো সামনে চলে এসেছে। এমন কিছু ফাঁকফোকর রয়েছে যা কোনো অভিযোগপত্র দিয়েই পূরণ করা সম্ভব নয়।

৬৪ বছর বয়সী এই অভিনেতা ‘থার্টিসামথিং’ সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ড জয় করেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে দক্ষ অভিনেতা এবং পরিচালক হিসেবে সুনাম থাকলেও এই গুরুতর আইনি জটিলতা তার ভাবমূর্তিকে বড় সংকটের মুখে ফেলেছে।

সূত্র: সিএনএন

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬