বৃহস্পতিবার । নভেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নির্বাচনী নিরাপত্তায় আনসার ও ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য প্রস্তুত

নির্বাচনী নিরাপত্তায় আনসার ও ভিডিপির ৫ লাখ ৬০ হাজার সদস্য প্রস্তুত

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী নিরাপত্তার বৃহৎ কর্মযজ্ঞে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৬০ হাজার সদস্য দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি কেন্দ্রে নবীন ও অভিজ্ঞ সদস্যদের সুষম সমন্বয় নিশ্চিত করা হয়েছে, যা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকারিতা, স্থিতিশীলতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

রবিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয়ে একটি নিরাপদ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এই প্রস্তুতির মূল লক্ষ্য। এ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাহিনীর সদস্যদের দক্ষতা, যোগ্যতা ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ, উপজেলা ও থানা পর্যায়ের আনসার কোম্পানি কমান্ডার প্রশিক্ষণ এবং অ্যাডভান্সড ও ইয়ুথ লিডারশিপ কর্মসূচিসহ বহুমুখী উদ্যোগের মাধ্যমে প্রায় ২ লাখ ৫০ হাজার সদস্য-সদস্যাকে নিবিড় মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

বিশেষভাবে তারুণ্যের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে প্রশিক্ষণের বয়সসীমা পূর্বের ১৮ থেকে ৩০ বছরের পরিবর্তে ১৮ থেকে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে, যাতে সৃজনশীল মেধা, প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা ও শারীরিক সক্ষমতার সমন্বয়ে তরুণ প্রজন্ম রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সদস্যদের খাদ্য ব্যবস্থাপনা ও ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বাহিনীর নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনের পূর্বেই সকলের মোতায়েন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ডিউটি চলাকালীন খাবারের সংস্থান নিশ্চিত করা হচ্ছে।

একই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন ডিউটির ভাতা সদস্যদের নিজ নিজ একাউন্টে প্রদান ও তদারকি করা হবে। এর ফলে সদস্যরা বাহ্যিক যেকোনো অযাচিত প্রভাব থেকে মুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অধিকতর উদ্বুদ্ধ হবেন।

আধুনিক নির্বাচন ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’ প্রবর্তন করা হয়েছে। ভোটকেন্দ্র থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগের মাধ্যম হিসেবে এই অ্যাপটি ব্যবহৃত হবে, যার মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন, পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হবে।

প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে ২ জনকে বিশেষভাবে এই অ্যাপ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে নিকটবর্তী টহল দল দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই ডিজিটাল নিরাপত্তা বলয় নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ করে তুলবে।

সার্বিকভাবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সফলভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা প্রথম প্রতিরোধ শক্তি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ প্রয়োজনে বা ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার মতো পরিস্থিতিতেও যাতে নিরাপত্তা কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।’

Releated Posts

Safe migration, fraud prevention, legal compliance stressed

Safe migration, fraud prevention, legal compliance stressed

An awareness-raising workshop for travel agencies and migration facilitators was held at Hotel Holiday Inn in Dhaka today,…

নভেম্বর ১৮, ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৪…

নভেম্বর ১৮, ২০২৬
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প…

নভেম্বর ১৮, ২০২৬
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। আজ…

নভেম্বর ১৮, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত 

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে জাতীয় সংসদের…

নভেম্বর ১৮, ২০২৬
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

 ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত…

নভেম্বর ১৮, ২০২৬
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া…

নভেম্বর ১৬, ২০২৬
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে…

নভেম্বর ১৬, ২০২৬
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন…

নভেম্বর ১৬, ২০২৬