সোমবার । নভেম্বর ৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

মার্চের মধ্যে রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি

Image

যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় আলোচকরা রাশিয়া ও ইউক্রেনের জন্য একটি উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, যাতে তারা মার্চ মাসের মধ্যে শান্তি চুক্তিতে একমত হতে পারেন। তবে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের মতে, ভূখণ্ডের মূল ইস্যুতে চুক্তি না হওয়ায় সেই সময়সীমা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

পাঁচটি সূত্রের মতে, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় আলোচকদের আলোচিত কাঠামোর অধীনে যেকোনও চুক্তি ইউক্রেনীয় ভোটারদের কাছে গণভোটের জন্য জমা দেওয়া হবে। তারা একই সাথে জাতীয় নির্বাচনে ভোট দেবেন।

বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে মার্কিন আলোচক দল আবুধাবি ও মিয়ামিতে সাম্প্রতিক বৈঠকে ইউক্রেনীয় প্রতিপক্ষদের কাছে জানিয়েছেন, যদি সেই ভোট শিগগিরই হয় তবেই সবচেয়ে ভালো হবে।

মার্কিন আলোচকরা জানিয়েছেন, নভেম্বরের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে ট্রাম্প অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি মনোযোগ দেবেন, যার অর্থ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ব্যয় করার জন্য কম সময় এবং রাজনৈতিক পুঁজি থাকবে।

বৃহস্পতিবার আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। এরপরে ৩১৪ জন যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এবং শিগগিরই আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠক শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে পারে।

দুটি সূত্র জানিয়েছে, মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা মে মাসে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে পারে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে আলোচনার সাথে সম্পর্কিত বেশ কিছু সূত্র মার্কিন প্রস্তাবিত সময়সূচিকে কাল্পনিক বলে বর্ণনা করেছে।

ইউক্রেনীয় নির্বাচন কর্তৃপক্ষ অনুমান করেছে যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে প্রায় ছয় মাস সময় লাগবে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, “আমেরিকানরা তাড়াহুড়ো করছে।”

ছয় মাসেরও কম সময়ে ভোট আয়োজন করা যেতে পারে, তবে এখনও যথেষ্ট সময় লাগবে। এই ধরনের নির্বাচন আয়োজন করতে আইনগত পরিবর্তনের প্রয়োজন হবে। কারণ ইউক্রেনে সামরিক আইনের সময় এই ধরনের ভোট নিষিদ্ধ। এটি ব্যয়বহুলও হবে।

গণভোটের অখণ্ডতা রক্ষার জন্য ইউক্রেন ভোট প্রচারণাজুড়ে যুদ্ধবিরতি চায় এবং জানিয়েছে, ক্রেমলিনের যুদ্ধেবিরতি প্রতিশ্রুতি ভঙ্গ করার ইতিহাস রয়েছে। সূত্র: রয়টার্স

Releated Posts

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

পর্যটন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে বিটিবি সিইও ও কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসালের বৈঠক

বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতি, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং দেশের পর্যটন শিল্পে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ট্যুরিজম…

নভেম্বর ৮, ২০২৬
পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস আর ঘন আর্দ্রতায় বাড়ছে শীতের অনুভূতি। দিনের…

নভেম্বর ৮, ২০২৬
মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ১২৮, লিড ৯৮ রান

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২৮ রান করেছে ওয়েস্ট…

নভেম্বর ৮, ২০২৬
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন

মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার…

নভেম্বর ৮, ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

নভেম্বর ৮, ২০২৬
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

 সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং…

নভেম্বর ৮, ২০২৬
৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

ইতিহাসের গতিপথ সর্বদা সরলরেখায় চলে না; মাঝে মাঝে তা মোড় নেয় রক্তস্নাত অলিগলি অতিক্রম করে রাষ্ট্র ও জাতির…

নভেম্বর ৮, ২০২৬
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকেই এটার সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে ইনভলভ করতে হবে বলে…

নভেম্বর ৮, ২০২৬
কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক।…

নভেম্বর ৮, ২০২৬