বুধবার । মার্চ ১১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

Image

প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছে তিনি ছুটে যান যশ রাজ স্টুডিও পরিদর্শনে। এদিকে বলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী বছর শুরুর দিকে তারা ব্রিটেনে তিনটি নতুন সিনেমার শুটিং শুরু করবে। সেখানে যশ রাজ ভালো কন্টেন্ট তৈরির লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে। এর মাধ্যমে ব্রিটেনে তিন হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় বলিউড অভিনেত্রী রানি মুখার্জিসহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এ অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। এর ফলে দুই দেশের জনগণেরও সুবিধা হবে। এদিকে যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী বলেন, ব্রিটেন সবসময়ই আমাদের কাছে স্পেশাল। কারণ আমাদের আইকনিক সিনেমা— ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ব্রিটেনেই হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমাদের স্টুডিওতে এসে সেই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত। ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে বলে জানান অক্ষয় বিধানী।

ডিডিএলজের ৩০ বছর উদযাপন ব্রিটেনে করা হবে জানিয়ে সিইও আরও বলেন, আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ সিনেমার ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।

ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছে যশ রাজ ফিল্মস। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।

Releated Posts

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

তারকামেলায় ভাসাভি’র ২১তম বর্ষপূর্তি পালন

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি’র…

মার্চ ১০, ২০২৬
ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ দেওয়া সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল…

মার্চ ৮, ২০২৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ এবার কাপাসিয়ায়

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠান এবার ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার…

মার্চ ৭, ২০২৬
‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

‘চিকনি চামেলি’র মতো গান আর গাইতে চান না শ্রেয়া

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান…

মার্চ ৫, ২০২৬
হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর…

মার্চ ৪, ২০২৬
আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আলভীর বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায়…

মার্চ ২, ২০২৬
ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

ভারতীয় ইউটিউবারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ডায়েরিতে লেখা ‌‘ও আর আমার নেই’

ভারতের হায়দরাবাদের একটি ভাড়া বাসা থেকে বনু কোমালি নামে ২১ বছর বয়সী এক উদীয়মান ইউটিউবার ও বিজ্ঞান বিভাগের…

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

ব্রাজিলিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা আর নেই। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।…

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
লন্ডনে প্রেমে মজেছেন কৃতি শ্যানন, কে সেই কবির?

লন্ডনে প্রেমে মজেছেন কৃতি শ্যানন, কে সেই কবির?

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার চর্চিত প্রেমিক কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন তুঙ্গে।…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! - crd.news