দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই ওয়েবসাইটের মাধ্যমে সূচকের উত্থানের এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, রবিবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯ টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টি কোম্পানির শেয়ারদর।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকা।









