মঙ্গলবার । আগস্ট ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের

দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের

Image

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বুধবার দেশের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ‘সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের’ নিন্দা করেছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। একই দিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে ‘সব বাড়িঘর ধ্বংস করছে।’

সালাম বলেন, ইসরাইলের ‘হামলা, অনুপ্রবেশ, ধ্বংসযজ্ঞ এবং বাড়িঘর, অবকাঠামো, সরকারি ভবন ও উপাসনালয়ের সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ’ আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের নীতি ও বিধানের গুরুতর লঙ্ঘন।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, গ্রাম ও শহরগুলো ‘পুরোটাই সামরিক স্থাপনা’-এমন দাবি কোনো যুক্তির ভিত্তিতে টেকে না। এগুলো ধ্বংস করা, বাসিন্দাদের উচ্ছেদ করা এবং তাদের ফিরে যেতে বাধা দেওয়ার অজুহাত হিসেবেও এ দাবি ব্যবহার করা যায় না।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বুধবার দক্ষিণ লেবানন সফর করেন। সেখানে তিনি ওই এলাকায় কথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি সেনাদের অবস্থান অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তিনি বলেন, ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকার ‘ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করছে’ এবং ‘সব বাড়িঘর ধ্বংস করছে।’

মার্চে হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে। জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের কর্তৃপক্ষের হিসাবে এসব হামলায় ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জুনের শেষ দিকে লেবানন ও ইসরাইলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হয়। এতে ইরান-সমর্থিত গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ‘পরীক্ষামূলক অঞ্চলগুলো’ থেকে শুরু করে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা রয়েছে।

কাটজের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘সব পক্ষই তাদের সম্মত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আচরণ করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। ইসরাইল স্পষ্টভাবে জানিয়েছে, লেবাননে তাদের কোনো ভূখণ্ডগত আকাঙ্ক্ষা নেই।’

তিনি এএফপিকে ই-মেইলে বলেন, ‘দক্ষিণ লেবাননে স্থায়ী সামরিক উপস্থিতি কাঠামোটিতে দেওয়া প্রতিশ্রুতি অথবা দুই দেশের দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক এবং লেবানন-ইসরাইল চুক্তি স্বাক্ষরের পর সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে লেবানন এখনো ইসরাইলের বিক্ষিপ্ত হামলা ও অব্যাহত ধ্বংসযজ্ঞের কথা জানাচ্ছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বুধবার জানায়, ইসরাইলি সেনারা দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামে বিস্ফোরণ ঘটিয়েছে। এসব গ্রামের মধ্যে জাওতার আল-শারকিয়াও রয়েছে। গ্রামটি ‘পরীক্ষামূলক অঞ্চলগুলোর’ একটির সীমানায় অবস্থিত।

লেবাননের সেনাবাহিনী জানায়, ইসরাইল জাওতার আল-শারকিয়ার ‘পৌর ভবন’ উড়িয়ে দিয়েছে। এ ছাড়া ‘একটি সরকারি স্কুল, একটি স্বাস্থ্যকেন্দ্র, একটি শিশু দিবাযত্নকেন্দ্র এবং বেশ কয়েকটি বাড়ি’ ধ্বংস করেছে।

এদিন লেবাননের সেনাপ্রধান রোদলফ হায়কাল সফররত মার্কিন জেনারেল জোসেফ ক্লিয়ারফিল্ডের সঙ্গে বৈঠক করেন। জুনের চুক্তি বাস্তবায়নে গঠিত সমন্বয়কারী দলের প্রধান হিসেবে ক্লিয়ারফিল্ড দায়িত্ব পালন করছেন।

লেবাননের সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণাঞ্চলের পরিস্থিতি এবং চুক্তির সঙ্গে সম্পর্কিত ‘নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ‘ইসরাইলি দখলদার বাহিনীর অব্যাহত হামলা, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া ও ধ্বংসযজ্ঞের কারণে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে যে সমস্যার মুখোমুখি হচ্ছে’, তা নিয়েও আলোচনা হয়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও ক্লিয়ারফিল্ডের সঙ্গে বৈঠক করেন। তাঁর দপ্তর জানায়, তারা কাঠামোগত চুক্তি বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল আগামী মাসে রোমে অষ্টম দফা আলোচনা করবে।

Releated Posts

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন…

আগস্ট ২৪, ২০২৬
মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে…

আগস্ট ২৪, ২০২৬
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক…

আগস্ট ২৪, ২০২৬
যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনতাইয়ের…

আগস্ট ২৪, ২০২৬
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা ও সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।…

আগস্ট ২৪, ২০২৬
আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে চার আসামিকে যাবজ্জীবন…

আগস্ট ২৪, ২০২৬
ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান 

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সরকারের কাছে আহ্বান…

আগস্ট ২৪, ২০২৬
সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে…

আগস্ট ২৪, ২০২৬
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ…

আগস্ট ২৪, ২০২৬