সোমবার । সেপ্টেম্বর ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার  ১ নারী যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার চালকসহ আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তাঁর তিন বছর বয়সী একটি শিশু কন্যা রয়েছে।

আহতরা হলেন-অটোরিকশাচালক মো. ফারুক (৪২), যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাদের সবার বাড়ি গিলাতলী গ্রামে এবং তারা একে অপরের আত্মীয় স্বজন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ চার যাত্রী অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালক ও যাত্রীরা আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে সাদিয়া আক্তারকে নেয়া হলে চিকিৎসক নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বাসস’কে বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Releated Posts

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহী বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে ফরিদা পারভীন

‘লালন কন্যা’ নামে পরিচিত কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৩ সেপ্টেম্বর)। প্রিয় এই শিল্পীকে স্মরণ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,…

সেপ্টেম্বর ১৩, ২০২৬