রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

Image

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। কোন দেশে সন্তানের জন্ম দেবেন তিনি? এমন গুঞ্জন কয়েক দিন ধরে মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। আর এ গুঞ্জনের জবাবে সবাইকে আপাতত এ আলোচনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি তিনি। এদিকে এ বিষয়ে শাকিব খান রয়েছেন নিশ্চুপ। হাওয়ায় এমন খবরও ভেসে বেড়াচ্ছে, রমজানের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় ওড়াল দেবেন বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেবেন তিনি। শাকিবের দুই স্ত্রী। প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী বুবলীর ঘরেও রয়েছে এক পুত্র। এবার তৃতীয়বার বাবা হচ্ছেন এ অভিনেতা। শাকিব খান ও তাঁর দুই স্ত্রীর সঙ্গে সমীকরণ নিয়ে আলোচনার অন্ত নেই। একটা সময়ে শাকিব নিজেই দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে শাকিব যখন অবস্থান করেন তখন কখনো তাঁর সঙ্গী হন অপু কখনোবা বুবলী। সর্বশেষ গত বছরের শেষের দিকে বুবলী ও শাকিব তাঁদের ছেলে শেহজাদ বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে যান। সেই সময়েই নাকি তাঁরা ফের ঘনিষ্ঠ হন। গত বছরের ডিসেম্বর মাস থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এরপর এমনও শোনা যায়, গর্ভপাত করিয়েছেন বুবলী। অবশেষে এখন শোনা যাচ্ছে, গর্ভপাত করাননি। আমেরিকায় সন্তানের জন্ম দেবেন তিনি। আরেকটি সূত্র বলছে, আমেরিকায় নয়, দেশেই সন্তানের জন্ম দেবেন বুবলী। কারণ চলতি সপ্তাহে আমেরিকা যাওয়ার কথা ছিল শাকিব খানের। তাই বুবলী চেয়েছিলেন সন্তানের জন্মের সময় শাকিব তাদের পাশে থাকবেন। কিন্তু হঠাৎ করে ভিসা পেয়ে যাওয়ায় গত শনিবার ‘প্রিন্স’ ছবির শুটিংয়ে ভারত চলে যেতে হয়েছে শাকিবকে। এর আগে গুঞ্জন ছিল, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তাঁর পাশে থাকতে পারেন। বুবলী ও শাকিবের সন্তান বীরের জন্মও হয় আমেরিকাতেই। যদিও বুবলী জানিয়েছিলেন সেই সময়েও শাকিব নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর খেয়াল রাখেননি একদমই। শাকিব নাকি সেই দেশে বুবলীকে একা ফেলে চলে আসেন বলে অভিযোগ করেছিলেন তিনি। যদিও সেসব অভিযোগ এখন অতীত। ফের শাকিবের সন্তানের মা হতে চলেছেন তিনি এটাই এখন তাঁর বর্তমান। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বুবলী। সেখানেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। তখন সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী বলেছেন, ‘এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব।’ সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী। বরং বলেছেন ‘একটি মর্যাদাপূর্ণ আলোচনার প্রত্যাশা’র কথা। সাংবাদিকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সবকিছুরই একটা সময় আছে। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’ অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি বুবলী। তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬