শুক্রবার । নভেম্বর ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • নারীর মর্যাদা রক্ষায় আপস নয়: বিএনপি

নারীর মর্যাদা রক্ষায় আপস নয়: বিএনপি

Image

দেশজুড়ে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও আক্রমণাত্মক বক্তব্যের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। নারীর সম্মান স্বাধীনতা ও সমঅধিকার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। 

রবিবার সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, নারীদের প্রতি আক্রমণাত্মক ও অবমাননাকর মন্তব্য কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না এবং এ বিষয়ে দলটি দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগ দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। যদি এই বক্তব্য সত্য হয়ে থাকে তবে এটি সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার শামিল। নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের হলে শোষণ ও নৈতিক অবক্ষয়ের মুখে পড়ে এমন মন্তব্য প্রকাশ্য নারী বিদ্বেষের বহিঃপ্রকাশ।

মাহ্দী আমিন বলেন, বিতর্কিত পোস্টের প্রায় নয় ঘণ্টা পর অ্যাকাউন্ট হ্যাকের দাবি তোলা হয়েছে যা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। কোনো ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিকভাবে জনগণ ও গণমাধ্যমকে জানানো দায়িত্ব হলেও এক্ষেত্রে দীর্ঘ সময় নীরব থাকা হয়েছে। এমনকি ওই সময়ের মধ্যে অন্যান্য নির্বাচনী পোস্ট হলেও হ্যাকের বিষয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন গভীর রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বিকেলেই হ্যাকের বিষয়টি জানা গিয়েছিল। তাহলে এত সময় ধরে কেন জাতির সামনে বিষয়টি স্পষ্ট করা হয়নি সে প্রশ্নের জবাব জনগণ জানতে চায়। অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিও জনমনে সন্দেহ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি সবসময় নারীর ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সমঅধিকারের পক্ষে। নারীবিদ্বেষী ভাষা ও মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতেও এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে নারীদের নিয়ে অশালীন ও পশ্চাৎপদ বক্তব্য এসেছে যা নতুন নয়।

মাহ্দী আমিন অভিযোগ করেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রমাণ হিসেবে ওই দলটি একটি আসনেও নারী প্রার্থী দেয়নি। দলটির শীর্ষ পদে নারী নেতৃত্ব নিষিদ্ধ বলেও প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। অথচ নির্বাচনী মাঠে নারীদের দিয়ে এনআইডি কার্ড ও মোবাইল আর্থিক সেবার তথ্য সংগ্রহ করানো হচ্ছে যা চরম দ্বিচারিতা।

তিনি বলেন, ওই দলের সঙ্গে জোটে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের বহু নারী নেত্রী অবমাননার শিকার হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। নারী প্রার্থীদের পোশাক ও উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যা রুচিহীন ও লজ্জাজনক। বিএনপির নারী প্রার্থী ও সমর্থকরাও অনলাইন এবং অফলাইনে হেনস্তার শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের নারীদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান পর্যন্ত নারীরা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শ্রম শিক্ষা চিকিৎসা আইনশৃঙ্খলা রক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া ও গণমাধ্যমে নারীদের অবদান দেশের অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ।

মাহ্দী আমিন বলেন, দেশের মায়েরা বোনেরা স্ত্রী ও কন্যাদের ওপর কোনো অবজ্ঞা নিপীড়ন বা অপমান বিএনপি মেনে নেবে না। নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে দেশজুড়ে এবং অনলাইনে কোনো ভয় নেই কোনো পিছু হটা নেই।

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বেই নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। ভবিষ্যতেও নারীর স্বনির্ভরতা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।

সংবাদ সম্মেলনের শেষে মাহ্দী আমিন বলেন নির্বাচনের আগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তথ্য প্রমাণে এসব অপপ্রচার মিথ্যা প্রমাণিত হচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Releated Posts

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত…

নভেম্বর ৫, ২০২৬
‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ নিয়ে ১৫ নভেম্বর খুলছে কক্সবাজার কার্নিভালের দুয়ার, টিকিটিং ও এক্সপেরিয়েন্স বুকিং পার্টনার টিকিফাই

‘অভিজ্ঞতার নতুন ঢেউ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন…

নভেম্বর ৫, ২০২৬
‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

‘বোর্ডিং পাস প্রিভিলেজ ‘দেশে প্রথমবারের মতো চালু করলো নভোএয়ার

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে।…

নভেম্বর ৫, ২০২৬
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য…

নভেম্বর ৫, ২০২৬
বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী হিসেবে নয় বরং এআই প্রয়োগ ও…

নভেম্বর ৫, ২০২৬
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী…

নভেম্বর ৫, ২০২৬
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড…

নভেম্বর ৫, ২০২৬
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬