মঙ্গলবার । এপ্রিল ৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ

বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ

Image

শিবচর প্রতি‌নি‌ধিঃ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা আজ সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” – এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তারা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Releated Posts

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব কোম্পানির…

এপ্রিল ৬, ২০২৬
মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। …

এপ্রিল ৬, ২০২৬
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ সোমবার…

এপ্রিল ৬, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা । আজ সকালে বাংলাদেশ…

এপ্রিল ৬, ২০২৬
বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে। গত…

এপ্রিল ৫, ২০২৬
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার…

এপ্রিল ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের…

এপ্রিল ৫, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ। ‘ইস্টার সানডে’ উপলক্ষে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

এপ্রিল ৫, ২০২৬
আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক

আজ থেকে নতুন সময়ে চলবে অফিস-ব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে আজ (রোববার) থেকে সরকারি-বেসরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর…

এপ্রিল ৫, ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ - crd.news