বুধবার । নভেম্বর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

Image

জেলার সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সখীপুর উপজেলার গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র মোজাম্মেল (১৭) এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের পুত্র ইয়ানুর (১৬)। তারা দুজন রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের পুত্র মাহী ও একই এলাকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি  বেগমের পুত্র ইয়ানুর। ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে ইয়ানুরের মৃত্যু। অপর শিক্ষার্থী মাহির অবস্থাও আশঙ্কাজনক।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৭ নভেম্বর…

নভেম্বর ৪, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের…

নভেম্বর ৪, ২০২৬
এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

✒️হাবিবুর রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে…

নভেম্বর ৪, ২০২৬
হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

✒️মো. সাজ্জাদ হোসেন রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাত একসময় ছিল হকারদের দখলে। কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও…

নভেম্বর ৪, ২০২৬
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে…

নভেম্বর ৪, ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬