বুধবার । আগস্ট ৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সকাল সাড়ে ১১ টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যবসায়িক প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসার পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন।

প্রধানমন্ত্রীর মনোনীত করা এই পরিষদের সদস্যরা হলেন— এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

পরিষদের সদস্যদের পাশাপাশি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সভায় যোগদান করেন।

বিডার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পরিষদের সদস্যদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, কর নীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
একটি উন্মুক্ত ও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মানসিকতাকে পরিষদের সদস্যরা সাধুবাদ জানান।

নতুন গঠিত এই পরিষদ এখন বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে, যেখানে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী এই পরিষদকে বিশ্বের অন্যান্য দেশের তথ্য-প্রমাণ নির্ভর আইনি, নীতিগত এবং নিয়ন্ত্রণমূলক মানদণ্ডগুলো (বেঞ্চমার্ক) পর্যালোচনা করার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

বিডা সরকারের পক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সাথে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের নিরবচ্ছিন্ন মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে বিডা যেসব সংস্কার প্রস্তাব করেছিল, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন তার মধ্যে অন্যতম।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি নিজের তত্ত্বাবধানে নেওয়ার জন্য এবং বাংলাদেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে একদল দক্ষ ব্যবসায়িক নেতাকে একত্রিত করার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

Releated Posts

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা-১৭ আসনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের…

আগস্ট ৪, ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি…

আগস্ট ৪, ২০২৬
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

তরুণদের শুধু খেলাধুলায় নয়, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

আগস্ট ৪, ২০২৬
বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের…

আগস্ট ৪, ২০২৬
পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

পদ্মা ব্যারাজ নিয়ে জাতীয় সংলাপ: পানি নিরাপত্তা, কৃষি ও জলবায়ু সহনশীলতায় গুরুত্বারোপ

দেশের পানি নিরাপত্তা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান লবণাক্ততা মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে একটি…

আগস্ট ৪, ২০২৬
আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও…

আগস্ট ৩, ২০২৬
আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আইএটিএর সঙ্গে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট দমন ও কারিগরি সহযোগিতা নিয়ে বৈঠক

আজ দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর…

আগস্ট ৩, ২০২৬
PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

PUBG Mobile Streamers ‘Revive Squad’ Steps Up for Flood-Hit Chattogram, with Support from Footsteps Bangladesh

A humanitarian campaign titled “Revive Squad” has brought together Bangladesh’s PUBG MOBILE streaming community to provide emergency medical…

আগস্ট ৩, ২০২৬
ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলে ট্যাংকারের কাছে বিস্ফোরণের শব্দ শোনার দাবি

ওমান উপকূলের কাছে অবস্থানরত একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড…

আগস্ট ৩, ২০২৬