শনিবার । ফেব্রুয়ারি ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায়

Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সব শর্ত যথাযথভাবে অনুসরণ করে অনলাইন ফরম পূরণ করতে হবে।

২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

মেধাতালিকা প্রণয়নের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হারে ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এর সঙ্গে এমসিকিউ ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক ও পছন্দক্রম অনুসারে পৃথক মেধাতালিকা প্রস্তুত করা হবে।

Releated Posts

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
সাভারে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম করা হয়েছে

সাভারে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম করা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায়…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
রমজানের দর্শন

রমজানের দর্শন

✒️মুফতি রফিকুল ইসলাম আল মাদানি রসুলুল্লাহ (সা.) রমজান উপলক্ষে একটি ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন, তা মূলত পবিত্র রমজান…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল

অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে গতকাল শুক্রবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
নারীকেন্দ্রিক ছবির জয়জয়কার, সাফল্যের জোয়ারে ভাসছেন আমান্ডা

নারীকেন্দ্রিক ছবির জয়জয়কার, সাফল্যের জোয়ারে ভাসছেন আমান্ডা

হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রেডের জন্য ২০২৫ সালের শেষভাগ ছিল অত্যন্ত ব্যস্ততাময়। মাত্র কয়েক দিনের ব্যবধানে মুক্তি পেয়েছে তার…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে

এবার বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ট্রাম্পের নামে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হচ্ছে।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অঙ্গরাজ্যটির…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

একসময় প্রযুক্তিপ্রেমীদের কল্পনায় ঘুরপাক খেত- সাধারণ ব্যবহারকারীর কম্পিউটারে লিনাক্সই হবে উইন্ডোজ বা ম্যাকের প্রকৃত বিকল্প। সেই স্বপ্ন পুরোপুরি…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ম্যাচ পরিচালনায় থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ম্যাচ পরিচালনায় থাকছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের ম্যাচ অফিশিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি…

ফেব্রুয়ারি ২১, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি রাত ১২টায় - crd.news