র্যাব জানায়, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উজ্জল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায়।
র্যাবের তথ্যমতে, গত ১২ জানুয়ারি এলাকায় প্রাক্তন মেম্বার জিতু মিয়াকে গুরুতর জখম করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, উজ্জল মিয়া ও তার সহযোগীরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
ঘটনার দিন জিতু মিয়া বাজারে যাওয়ার পথে হামলার শিকার হন। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে র্যাব-৩ আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।









