প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে একই দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।
সাক্ষাৎকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে দেখা হচ্ছে।









