রবিবার । মে ৩১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি আরব

টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সৌদি আরব

Image

জেদ্দায় মঙ্গলবার রাতে এশিয়ার চতুর্থ রাউন্ডের গ্রুপ ‘বি’ ম্যাচে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে আগামী বছরের ফিফা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে সৌদি আরব। এটি টানা তৃতীয়বার সৌদি আরবের বিশ্বকাপ খেলার সুযোগ, আর মোট ছয়বার অংশগ্রহণের পর এবার তারা সপ্তমবার মূল পর্বে খেলবে। অন্য গ্রুপ থেকে কাতারও ইতিমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চতুর্থ রাউন্ডে ছয়টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে সরাসরি দুইটি বিশ্বকাপ স্থান নিশ্চিত করার জন্য লড়াই করেছে। গ্রুপ ‘বি’-র রানার্স-আপ ইরাক নভেম্বর মাসে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থান অধিকারী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্লে-অফ খেলবে। বিজয়ী দল পরে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেবে।ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণে কার্যকর ছিলেন না। প্রথমার্ধের ১৩ মিনিটে ইরাকের সালেহ আবু আল-শামাত হুমকি সৃষ্টি করলেও গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে সৌদি আরব আক্রমণ বাড়লেও ইরাকি গোলরক্ষক জালাল হাসান তা প্রতিহত করেন। শেষ মুহূর্তে ইরাকের ফ্রি কিকও নওয়াফ আল-আকিদি রুখে দেন। সৌদি আরবের এক পয়েন্টই ছিল বিশ্বকাপ নিশ্চিত করার জন্য যথেষ্ট। ম্যাচের ড্র ফলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে ইরাক বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আর তাতেই বিশ্বকাপ ইতিহাসে ১৯৯৪ সালের অভিষেকের পর সপ্তমবারের জন্য খেলার সুযোগ নিশ্চিত হলো সৌদি আরবের।

Releated Posts

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে…

মে ৩১, ২০২৬
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ…

মে ৩১, ২০২৬
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। রবিবার…

মে ৩১, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। গত…

মে ৩১, ২০২৬
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে…

মে ৩১, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন…

মে ৩১, ২০২৬
চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।  চামড়া ক্রয়ে ধীরে…

মে ২৭, ২০২৬
বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু…

মে ২৭, ২০২৬
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে…

মে ২৭, ২০২৬