মঙ্গলবার । সেপ্টেম্বর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • মাদারীপুরের শিবচরে পরাজিত প্রার্থী নাদিরার হুঙ্কারে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ

মাদারীপুরের শিবচরে পরাজিত প্রার্থী নাদিরার হুঙ্কারে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ

Image

মাদারীপুরের শিবচরে বিএনপি দলীয় টিকিট নিয়েও পরাজিত প্রার্থী নাদিরা আক্তারের সাম্প্রতি এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে, যা শিবচরের রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে।

সম্প্রতি শিবচর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় নাদিরা আক্তার ঘোষণা দেন যে, দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের শিবচরের মাটিতে কোনোভাবেই বরদাশত করা হবে না। তাদের শিবচরে ঢুকতে দেওয়া হবে না। তার এই অশোভনীয় বক্তব্যের লক্ষ্য ছিল স্থানীয় প্রভাবশালী দুই বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা ও সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

নাদিরা আক্তারের এই অবস্থানকে ‘অগণতান্ত্রিক’ ও ‘উগ্র’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা জানান, যেখানে দলের বর্তমান পরিস্থিতিতে ঐক্য সবচেয়ে জরুরি, সেখানে এ ধরনের উসকানিমূলক বক্তব্য বিভাজন আরও বাড়াবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন যে, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন ভাষা দলীয় শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

এই প্রথম নয়, এর আগেও নাদিরা আক্তারকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এক উঠান বৈঠকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ও পলাতক নেতাকর্মীদের উপস্থিতি এবং সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সঙ্গে সুসম্পর্ক রেখেও নির্বাচনে ভরাডুবির পর এখন তিনি দলের নিবেদিতপ্রাণ ও জনসমর্থিত নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছেন।

শিবচরের নেতা-কর্মী-সমর্থকরা মনে করছেন, শিবচরের রাজনীতিতে নাদিরা আক্তারের এই একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা হিতে বিপরীত হতে পারে। নির্বাচনে অংশ নেওয়া যে কারো সাংবিধানিক অধিকার, তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি প্রকারান্তরে জনগণের অধিকারকেই অবজ্ঞা করছেন। এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল চলতে থাকলে ভবিষ্যতে শিবচরে বিএনপির সাংগঠনিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বর্তমানে শিবচরের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে নাদিরা আক্তারের নেতৃত্ব নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে এবং অনেকেই তার এই একগুঁয়ে মনোভাবের বিরুদ্ধে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করছেন অন্যথায় স্থানীয় বিএনপি যে কোন সময় তাকে শিবচরে অবাঞ্চিত ঘোষণা করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

Releated Posts

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

✒️বরুণ কুমার দাশ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬