শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

যুক্তরাষ্ট্রে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

Image

ভেনেজুয়েলার সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। 

মার্কিন কর্তৃপক্ষের দাবি, তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও অর্থনৈতিক ‘মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ করতেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৫৪ বছর বয়সী কলম্বিয়ায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীকে মিয়ামির ফেডারেল আদালতে হাজির করা হয়। 

অভিযোগে বলা হয়েছে, তিনি ভেনেজুয়েলার দরিদ্র জনগণের জন্য চালু করা রাষ্ট্রীয় খাদ্য সহায়তা কর্মসূচি ‘সিএলএপি’ থেকে বিপুল অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক পরিচালনা করেছেন।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এক বিবৃতিতে বলেন, ‘অভিযোগ রয়েছে যে অ্যালেক্স সাব যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থাকে ব্যবহার করে ভেনেজুয়েলার দরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্য কর্মসূচি থেকে চুরি করা শত শত মিলিয়ন ডলার পাচার করেছেন। এছাড়া অবৈধভাবে ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থও তিনি পাচার করেছেন।’

সাবকে শনিবার ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সাবের রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয় সাবেক বামপন্থী নেতা হুগো শ্যাভেজের শাসনের শেষ দিকে। শাভেজ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

পরবর্তীতে নিকোলাস মাদুরোর আমলে সাবের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি সরকারের হয়ে অর্থপাচার ও গোপন আর্থিক লেনদেন পরিচালনা করতেন। এর বিনিময়ে তিনি ভেনেজুয়েলার নাগরিকত্ব এবং কূটনৈতিক পাসপোর্ট পান।

২০১৯ সালে যুক্তরাষ্ট্র প্রথম তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২০ সালে আফ্রিকার দেশ কেপ ভার্দে তাকে গ্রেফতার করে এবং পরের বছর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

তবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তিনি মুক্তি পান।

২০২৪ সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু চলতি বছরের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে মাদুরো আটক হওয়ার পর, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে সব পদ থেকে সরিয়ে দেন। 

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬