শনিবার । মে ২৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী

রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী

Image

শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি অত্যন্ত বেদনাবিধুর ও স্তম্ভিত। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রামিসাসহ এ পর্যন্ত যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের সবার প্রতি দেশবাসীর গভীর স্নেহ, মায়া ও মমতা রয়েছে। এইসব বর্বরোচিত ঘটনার প্রতি জাতির চেতনা ও সমবেদনা ব্যক্ত করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গিয়ে হাজির হয়েছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের কঠোর আইনি উদ্যোগ এবং এই অপরাধের বিরুদ্ধে জনগণের মনে যে ক্ষোভ রয়েছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন। আপনাদের তৈরি এই শক্তিশালী জনমতের ওপর ভর করেই সরকার আগামীতে আরো কঠোর ও কার্যকরী আইন তৈরি করতে পারবে, যাতে সমাজ থেকে এই ধরনের শিশু নির্যাতনের মতো অপরাধ চিরতরে নির্মূল করা যায়।’

গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার আমাদের জন্য ভালো। তবে তা যাতে আমাদের নির্দিষ্ট কারিকুলামের মধ্যে এবং সবকিছুর মধ্যে নিয়মকানুন মেনে চলে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট কাজ করছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, থানায় মামলা নিতে বিলম্ব প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি নিজেও দৈনিক পত্রিকায় খবরটি পড়েছি। তবে বিষয়টি সম্পর্কে আমার কাছে এখনো কোনো পরিষ্কার বা আনুষ্ঠানিক তথ্য আসেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে কথা বলেছেন, বিস্তারিত তথ্য তিনিই বলবেন।’

Releated Posts

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ…

মে ২৩, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র…

মে ২৩, ২০২৬
নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে’-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের একটা টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী আহম্মদ…

মে ২৩, ২০২৬
হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন…

মে ২৩, ২০২৬
দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন।’ তিনি বলেন, ‘আজকে যারা…

মে ২৩, ২০২৬
ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তারেক…

মে ২৩, ২০২৬
ইরান ইস্যুতে ট্রাম্পের শক্ত বার্তা, নেতানিয়াহু কি স্বাধীন?

ইরান ইস্যুতে ট্রাম্পের শক্ত বার্তা, নেতানিয়াহু কি স্বাধীন?

ইরান ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য…

মে ২১, ২০২৬
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়…

মে ২১, ২০২৬
বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদল আসছে জলছাপেও

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) বাক্যটি। একইসঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশায় আনা হচ্ছে বড়…

মে ২১, ২০২৬