বুধবার । নভেম্বর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

Image

১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ঘটছে ফের পালাবদল। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিধানসভা নির্বাচন ২০২৬-এ ওপার বাংলার তারকাদের মধ্যে চমক দেখালেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অন্যদিকে পরাজয়ের স্বাদ পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুই তারকা সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়। 

দীর্ঘদিন ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে। দলের হয়ে লড়াই করে হেরে গেছেন জনপ্রিয় দুই মুখ সোহম ও সায়ন্তিকা। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রুদ্রনীল।

রুদ্রনীলের রাজনৈতিক পথচলা বেশ নাটকীয়। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হন। পরবর্তীতে ২০২১ সালের আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। আগের নির্বাচনে পরাজিত হলেও এবারে নিজের ঘাঁটি শক্ত করে জয়ের দেখা পেলেন।

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নিয়েছেন রুদ্রনীল। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে এই আসনে বিজেপির পতাকা উড়িয়েছেন তিনি। 

এদিকে নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। ভোট গণনা যত এগিয়েছে, ততই কমেছে তার লিড। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন। প্রায় ১০ হাজারের বেশি ভোটে হারতে হয়েছে সোহমকে।

অন্যদিকে, উপনির্বাচনে জয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবার একই কেন্দ্রে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে প্রায় ১৬ হাজারের বেশি ভোটে হার মানতে হয়েছে তাকে।

এছাড়া শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তবে পরাজিত হয়েছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মাতা রাজ চক্রবর্তী এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী।

Releated Posts

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৭ নভেম্বর…

নভেম্বর ৪, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের…

নভেম্বর ৪, ২০২৬
এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

✒️হাবিবুর রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে…

নভেম্বর ৪, ২০২৬
হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

✒️মো. সাজ্জাদ হোসেন রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাত একসময় ছিল হকারদের দখলে। কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও…

নভেম্বর ৪, ২০২৬
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে…

নভেম্বর ৪, ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬