রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • পারস্য উপসাগরে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান

পারস্য উপসাগরে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান

Image

পারস্য উপসাগরে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার করাতে সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। ট্রাম্পের এই পদক্ষেপের পরপরই ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইরান। এতে করে পারস্য উপসাগরে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘিরে পুনরায় যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (৪ মে) দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম ঝুঁকির মুখে।

ইরানের স্পষ্ট বার্তা—তাদের অনুমতি ছাড়া এই পথে কোনো বিদেশি জাহাজ চলাচল করতে পারবে না। তবে আমেরিকার নৌবাহিনী জানিয়েছে, তারা ইরানের ৬টি ছোট সামরিক নৌকা ধ্বংস করেছে। তাদের পাহারায় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ প্রণালি পার হতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ তেল বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এতে বিশ্বজুড়ে তেলের বিমা খরচ আকাশচুম্বী হয়ে গেছে। পাকিস্তান এই সংকট মেটাতে মধ্যস্থতা করার চেষ্টা করলেও কোনো সমাধান আসেনি।

ইরান ১৪ দফার একটি শান্তি প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা নাকচ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন এই অভিযানকে ‘প্রজেক্ট ডেডলক’ বা অচলাবস্থা বলে কটাক্ষ করেছেন। সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে ‘ভয়াবহ উসকানি’ হিসেবে দেখছে। নিরাপত্তার স্বার্থে দেশটিতে স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করা হয়েছে। বড় জাহাজ কোম্পানিগুলো আপাতত এই পথে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরস্পরবিরোধী দাবির কারণে প্রণালিটির প্রকৃত পরিস্থিতি এখনো অস্পষ্ট। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই নতুন উদ্যোগ পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো জটিল করে তুলেছে।

এদিকে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাবের খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলো। প্রস্তাবে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে ইরানকে সরাসরি দায়ী করা হবে এবং তাদের সামরিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্ররা যৌথভাবে এই খসড়া প্রস্তাব প্রস্তুত করছে এবং চলতি সপ্তাহেই তা নিয়ে আলোচনা শুরু হবে। ওয়াল্টজের দাবি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। এটা আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক বাণিজ্যের পরিপন্থী। সূত্র: সিএনএ, রয়টার্স

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬