সোমবার । আগস্ট ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে বিএনপির জনসভা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জে বিএনপির জনসভা

Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় সমাবেশ করেছে মহানগর বিএনপি। 

শুক্রবার বিকেলের এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির নেতা এবং সমাজসেবক ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশ শেষে মোমশিখা প্রজ্বলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশে আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, বিগত ১৭ বছরে বিএনপির বহু নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুমের শিকার হয়েছেন। আমিও মামলার আসামি হয়েছি। আমার বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। পুলিশের নির্যাতনে আমার বাড়িতে থাকা বোনসমতুল্য গৃহকর্মীকে হত্যা করেছে। আজ যারা বড় বড় কথা বলেন, তাদের বাসায় কখনো এমন হামলা হয়নি।

সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা ন্যায়বিচার চান। আশা করি বিএনপি কোনো ভুল করবে না। আমি তিনবার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি— এটা আপনাদের কারণেই সম্ভব হয়েছে। আমি বিএনপির পরীক্ষিত সৈনিক।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে অনেকেই জেল খেটেছেন, মামলা খেয়েছেন, হত্যার শিকার হয়েছেন। আজকের সমাবেশ সেই নির্যাতিত নেতাকর্মীদের। যারা নির্যাতন করিয়েছে তারা এখন আবার ফুলের মালা দিতে চায়। আমরা চূড়ান্ত ফয়সালার অপেক্ষায় থাকব।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়াসহ আরও অনেকে।

Releated Posts

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক…

আগস্ট ৯, ২০২৬
আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের দৃষ্টিতে উন্নয়ন মানে কেবল দৃশ্যমান বিশাল অট্টালিকা বা…

আগস্ট ৯, ২০২৬
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে…

আগস্ট ৯, ২০২৬
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০…

আগস্ট ৯, ২০২৬
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল…

আগস্ট ৯, ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের সহযোগিতার আহ্বান

প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে…

আগস্ট ৮, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল রিয়াদ এয়ার

প্রথমবারের মতো বাংলাদেশের রানওয়ে স্পর্শ করল সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’। শনিবার (৮ আগস্ট) সকাল…

আগস্ট ৮, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের…

আগস্ট ৮, ২০২৬
জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। আজ শনিবার দুপুরে…

আগস্ট ৮, ২০২৬