রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

ভারতে শিক্ষার্থী আন্দোলন: চাওয়া হচ্ছে লাইভ লোকেশন, বাড়ি বাড়ি তল্লাশি

Image

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান গণ-আন্দোলন একাধিক শহরে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তা দমাতে বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মুম্বাই পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ই-নজরদারি বা ডিজিটাল ট্র্যাকিং চালানো, তাদের হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন শেয়ার করার নির্দেশ দেওয়া এবং বাড়িতে গিয়ে চাপ সৃষ্টির মতো অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

তবে পুলিশের এই ধরনের নজরদারি ও নিয়ন্ত্রণমূলক কৌশলের পরেও গত বুধবার দাদারের শিবাজী পার্ক, চেম্বুর, জুহু ও পোওয়াইয়ের মতো স্থানগুলোতে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানান।

পুলিশের বিরুদ্ধে অভিযোগে বলা হচ্ছে, আন্দোলনের গতিরোধ করতে তারা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি (আইটি) আইন লঙ্ঘন করে আন্দোলনকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মৌলিক অধিকারের ওপর নজরদারি চালাচ্ছে। পূর্বে আটক হওয়া বা আইনি নোটিশ পাওয়া শিক্ষার্থীদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া, রেল ও মেট্রো স্টেশন থেকে শিক্ষার্থীদের আটক করা এমনকি যারা আন্দোলনে অংশ নেননি তাদেরও তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিদেশে থাকা ভারতীয় শিক্ষার্থীদের ওপরও অনলাইন নজরদারি চালানোর কথা স্বীকার করেছেন এক পুলিশ কর্মকর্তা। তবে পুলিশ পুরো বিষয়টিকে প্রতিরোধমূলক বা ‌‌‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দাবি করছে।

পুলিশের এই কঠোর পদক্ষেপ ও বুধবার চার শতাধিক মানুষকে আটক করার পরেও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। বিকেলে শিবাজী পার্কে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে অনেক স্থানীয় প্রবীণ নাগরিক ও অধিবাসীরাও মিছিলে যোগ দেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশি হয়রানির খবর আসা সত্ত্বেও শিক্ষার্থীদের ক্ষোভ ও রাজপথের উপস্থিতির হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপরও পুলিশের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। দক্ষিণ মুম্বাইয়ে প্রতিবাদ কর্মসূচি থেকে তুষার গান্ধী ও রাজ্য কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকালকে আটক করা হয়। পরে মুক্তি পাওয়ার পর তুষার গান্ধী একে ‘পুলিশি রাজ’ বলে আখ্যা দেন। সার্বিকভাবে পুলিশি নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে আন্দোলন দমানোর এই প্রচেষ্টা নতুন করে মানবাধিকার ও আইনি কাঠামোর বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬