শনিবার । মার্চ ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সব
  • ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের উছিলায় একটি দল ভোট চায়। কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না।

তিনি বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন- এটাই প্রত্যাশা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে- আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন-তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা।

বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, যুবদল নেতা রেজাউল করিম প্রমুখ। সুত্রঃ কালবেলা

Releated Posts

২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত…

জানুয়ারি ৪, ২০২৬
ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি…

ডিসেম্বর ২২, ২০২৫
জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক…

নভেম্বর ২২, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।…

নভেম্বর ২২, ২০২৫
মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের…

নভেম্বর ৯, ২০২৫
বিএনপির সাথে বৈঠক নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের

বিএনপির সাথে বৈঠক নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের

বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৈঠক করেছেন। আজ বুধবার বেলা ৩টা…

নভেম্বর ৫, ২০২৫
বিএনপি’র সাথে ছিলাম, আছি, থাকবো : কামাল জামান মোল্লা

বিএনপি’র সাথে ছিলাম, আছি, থাকবো : কামাল জামান মোল্লা

মাদারীপুর (শিবচর): মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ…

নভেম্বর ৫, ২০২৫
আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ আলম

আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তারা যে অঙ্গীকার নিয়ে এসেছিলেন, সেই অঙ্গীকার পূরণের কাজ শুরু…

নভেম্বর ৪, ২০২৫
dummy-img

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি ৭ম দিনের মতো শুরু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ…

নভেম্বর ৪, ২০২৫
ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন - crd.news