বৃহস্পতিবার । সেপ্টেম্বর ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • বিএনপি’র সাথে ছিলাম, আছি, থাকবো : কামাল জামান মোল্লা

বিএনপি’র সাথে ছিলাম, আছি, থাকবো : কামাল জামান মোল্লা

Image

মাদারীপুর (শিবচর):

মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা আজ সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” – এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত হয়ে যাওয়া বিএনপি প্রার্থী কামাল জামাল মোল্লা বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে গত ১৮ বছর বিএনপির হয়ে মাঠে ছিলাম, একাধিকবার মিথ্যা মামলায় জেল ও নির্যাতনের শিকার হয়েছি। নিজ ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। তবুও দলীয় আদর্শ থেকে পিছপা হইনি।ভবিষ্যতেও বিএনপির হয়ে মাঠে থাকবো, অপশক্তির বিরুদ্ধে লড়বো।

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক হুইপ লিটন চৌধুরীর সিন্ডিকেট ভেঙে ফেলায আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে দেশি-বিদেশি পেইড এজেন্টদের মাধ্যমে। কোন মিথ্যা নাটক বিএনপি হাই কমান্ডের কাছে গ্রহণযোগ্য নয়। ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এই কমিটমেন্ট তারেক রহমান সাহেবের, সে হিসেবেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে মাদারীপুর ১ আসন থেকে আসন থেকে। ষড়যন্ত্রকারীদের কারণে সাময়িক স্থগিত হলেও ধানের শীষ প্রতীক নিয়েই আমি মাদারীপুর-১ আসন থেকে ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিব। দলের তৃণমূল থেকে হাই কমান্ড সকলেই জানে এ আসনে আমার কতটুকু জনপ্রিয়তা।

কামাল জামান মোল্লা বলেন, অতিথি পাখির মত এখন যারা এই আসনে মনোনয়ন চাচ্ছেন তাদের স্বপ্ন, দুঃস্বপ্নই থেকে যাবে। জামায়াতের পেইড এজেন্ট তথাকথিত অনলাইন এক্টিভিস্টরা সাময়িক প্রোপাগান্ডা ছাড়ালেও, বিএনপি’র বিজয় সুনিশ্চিত। কোন অপশক্তি বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। শুধু আমি নই। বিএনপি মতাদর্শের সকল ব্যবসায়ীদের বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে এই চক্রটি। আওয়ামী লীগ ও জামায়াতের পেইড এজেন্ট হয়ে যারা নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যাপারেও সতর্ক অবস্থানে রয়েছে বিএনপির হাই কমান্ড

Releated Posts

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই…

সেপ্টেম্বর ৯, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…

সেপ্টেম্বর ৯, ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

 দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক…

সেপ্টেম্বর ৯, ২০২৬
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান 

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা…

সেপ্টেম্বর ৯, ২০২৬
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি বদ্ধপরিকর…

সেপ্টেম্বর ৯, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে আজকের স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে সবশেষ রবিবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২…

সেপ্টেম্বর ৭, ২০২৬
সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা…

সেপ্টেম্বর ৭, ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি…

সেপ্টেম্বর ৭, ২০২৬
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল

যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা আরও জোরদার করার মধ্যেই দেশটির কর্তৃপক্ষ রোববার বেশি জ্বালানি ব্যবহারকারীদের জন্য পেট্রোলের…

সেপ্টেম্বর ৭, ২০২৬