রবিবার । জুলাই ২৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সব
  • মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে স্বামী-স্ত্রী ছদ্মবেশে পুলিশি কৌশল, মাদককারবারি গ্রেপ্তার

Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা।

শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্বপন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দিতেন তিনি। একাধিক সোর্স থাকায় পুলিশ আসার আগাম খবর পেয়ে পালিয়ে যেতেন। তাই তাকে ধরতে অভিনব কৌশল নেয় পুলিশ।

এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে ছদ্মবেশ ধারণ করেন, আর কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপনের বাড়িতে যান। তখন স্বপনের স্ত্রী উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন। পুলিশ ঘরে ঢুকে দেখে স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। স্বপনের স্ত্রী ‘মহিলা এসেছে, মহিলা এসেছে’ বলার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে স্বপনকে গ্রেপ্তার করে ফেলে।

এএসআই শরাফত আলী বলেন, মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। সে অত্যন্ত চতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এ জন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে পেরেছি।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।

Releated Posts

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেবিচকে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)…

জুলাই ২০, ২০২৬
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪…

জুলাই ১, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ সকাল ১০:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী…

জুন ২০, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে পৌঁছেছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম…

এপ্রিল ২৭, ২০২৬
ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের উছিলায় একটি দল ভোট…

জানুয়ারি ২৬, ২০২৬
২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ প্রাণহানি

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত…

জানুয়ারি ৪, ২০২৬
ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি…

ডিসেম্বর ২২, ২০২৫
জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক…

নভেম্বর ২২, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।…

নভেম্বর ২২, ২০২৫