শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • বলিপাড়ায় নতুন গুঞ্জন: মালাইকা অরোরা কি অর্জুন কাপুরকে ভুলে নতুন প্রেমে?

বলিপাড়ায় নতুন গুঞ্জন: মালাইকা অরোরা কি অর্জুন কাপুরকে ভুলে নতুন প্রেমে?

Image

বলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন প্রেমে মজেছেন মালাইকা অরোরা। অর্জুন কাপুরকে ভুলে মন দিয়েছেন ১৯ বছরের ছোট এক ব্যবসায়ীকে! সম্প্রতি দুজনকে একসঙ্গে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে দেখা গেছে। যদিও এসব নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। 

তবে কেমন পুরুষ তিনি পছন্দ করেন, সে বিষয়ে একবার এক সাক্ষাৎকারে মালাইকা নিজেই কথা বলেছিলেন। তিনি জানান, তার কোমল পুরুষ পছন্দ নয়। পুরুষালি ও রুক্ষ চেহারার সাহসী পুরুষ তার পছন্দ। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফরসা, দাড়ি-গোঁফ কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

এ ছাড়া পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তা-ও জানান মালাইকা। তার কথায়, সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে। তবে পরনিন্দা-পরচর্চা করা পুরুষ পছন্দ নয় অভিনেত্রীর। তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। 

সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামী দিনে হবে না, সেটা এখনই বলা যাবে না।

বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তার নাম হর্ষ মেহেতা। পেশায় হিরার ব্যবসায়ী। মালাইকার সঙ্গে তার বয়সের পার্থক্য উনিশ বছর। তবে জনৈকের দাবি, ভাইরাল ছবি-ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তিনি আসলে মালাইকার ম্যানেজার।

আরবাজ খানের সঙ্গে সংসার ভেঙে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। যদিও সেই সম্পর্ক ছয় বছরের বেশি গড়ায়নি। তবে কি অর্জুনকে ভুলে নতুন প্রেমের সন্ধান পেলেন ‘ছাইয়া ছাইয়া গার্ল’?

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬