রবিবার । সেপ্টেম্বর ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ব্যাংক থেকে পাওয়া যাবে বিনা সুদে ঋণ, কারা পাবেন এই সুবিধা

ব্যাংক থেকে পাওয়া যাবে বিনা সুদে ঋণ, কারা পাবেন এই সুবিধা

Image

হঠাৎ বিদ্যুৎ-গ্যাসের বিল, সন্তানের স্কুলের বেতন কিংবা হাসপাতালের খরচ দিতে গিয়ে টাকার সংকটে পড়তে হবে না। এমন জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই ঋণের টাকা গ্রাহকের হাতে নগদ হিসেবে দেওয়া হবে না, বরং নির্দিষ্ট জরুরি সেবার বিল পরিশোধে ওই অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটি ‘জরুরি পেমেন্ট সেবা’ হিসেবে চালু করা হচ্ছে। এ সুবিধার আওতায় ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরা বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সন্তানের স্কুলের বেতন, হাসপাতালের বিল, ডিপিএসের কিস্তি কিংবা বিমার প্রিমিয়াম পরিশোধের মতো প্রয়োজন মেটাতে স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন।

নগদ টাকা নয়, সরাসরি বিল পরিশোধ

নতুন ব্যবস্থায় গ্রাহকের ব্যাংকিং অ্যাকাউন্টে ঋণের অর্থ জমা হবে না। জরুরি কোনো বিল পরিশোধের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সেবার বিপরীতে প্রয়োজনীয় অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ গ্রাহক ঋণের টাকা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এই ঋণের জন্য ব্যাংক কোনো সুদ নেবে না। তবে নির্ধারিত হারে একটি মাশুল দিতে হবে। ঋণের মেয়াদ হতে পারে সাত, ১৫ অথবা ৩০ দিন।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল যথাক্রমে ৩, ৪ ও ৬ টাকা। ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে যথাক্রমে ৫, ৮ ও ১৫ টাকা।

৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭, ১২ ও ২০ টাকা। ১ হাজার ১ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে এই মাশুল হবে ১০, ২০ ও ৩০ টাকা।

২ হাজার ১ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে মাশুল দিতে হবে যথাক্রমে ১৫, ৩০ ও ৫০ টাকা। আর ৩ হাজার ১ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সাত, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল যথাক্রমে ২০, ৪০ ও ৭০ টাকা।

৫ হাজার ১ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঋণের মাশুল হবে যথাক্রমে ২৫, ৫০ ও ৯০ টাকা। সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সাত দিনের জন্য ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে।

অর্থাৎ কোনো গ্রাহক ১০ হাজার টাকা ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে তাকে মূল ১০ হাজার টাকার সঙ্গে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে। ১৫ দিনের মেয়াদে মাশুল হবে ৭০ টাকা এবং সাত দিনের মেয়াদে ৩৫ টাকা।

ডিজিটাল লেনদেনে বাড়বে গতি

সিটি ব্যাংক পিএলসির ডিএমডি অরূপ হায়দার মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দৈনন্দিন জরুরি পেমেন্টের সময় গ্রাহকের সাময়িক তারল্য সংকট কাটাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জরুরি মুহূর্তে বিল পরিশোধের জন্য তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হয়। নতুন এই সুবিধা সেই স্বল্পমেয়াদি প্রয়োজন পূরণে সহায়তা করবে। একই সঙ্গে এ ধরনের ঋণসুবিধার মাধ্যমে মানুষ আরও বেশি ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হবে, যা নগদনির্ভরতা কমিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অরূপ হায়দার আরও বলেন, প্রথম দেখায় উদ্যোগটি খুব বড় কোনো বিষয় মনে না হলেও বাস্তবে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। ব্যাংকগুলো এই সুবিধা চালু করলে বিপুলসংখ্যক গ্রাহকের কাছে এটি পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কারা পাবেন এই সুবিধা

বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরাই মূলত এই সুবিধার আওতায় আসবেন। বর্তমানে বিভিন্ন ব্যাংকের নিজস্ব অ্যাপ বা ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকেরা বিভিন্ন ধরনের লেনদেন করছেন। এর মধ্যে সিটি ব্যাংকের সিটিটাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে এবং সোনালী ব্যাংকের নিজস্ব অ্যাপ রয়েছে।

দেশে বর্তমানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অ্যাপ ব্যবহার করলেই প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে ঋণ পাওয়ার অধিকারী হবেন না। কোন গ্রাহক কত টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জরুরি সময়ে গ্রাহকের সাময়িক অর্থসংকট মেটানোর পাশাপাশি দৈনন্দিন পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও ডিজিটাল করা।

সুত্রঃবিডি-প্রতিদিন

Releated Posts

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী শুক্রবার স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি তিনটি কৌশলগত দ্বীপ দখল করেছে।…

সেপ্টেম্বর ১২, ২০২৬
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের…

সেপ্টেম্বর ১২, ২০২৬
চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার  ১ নারী যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার চালকসহ আরও ৪…

সেপ্টেম্বর ১২, ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায়…

সেপ্টেম্বর ১২, ২০২৬