রবিবার । সেপ্টেম্বর ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইরাক থেকে সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা

Image

ইরাক থেকে সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে একটি ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত ও পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে সৌদি আরব।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব এই পাইপলাইনের ব্যবহার বাড়িয়েছে। ইরানের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পূর্ব-পশ্চিম পাইপলাইনটি উপসাগরীয় অঞ্চলের কাছে অবস্থিত আবকাইক থেকে লোহিত সাগরের বন্দর ইয়ানবু পর্যন্ত বিস্তৃত।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার নিন্দা জানায়। বিবৃতিতে বলা  হয়েছে, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন দিয়ে পাইপলাইনে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং পাইপলাইন ও সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে সৌদি বার্তা সংস্থা এসপিএকে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন।’

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির অনুরোধে সৌদি আরব আপাতত হামলার জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ইরাক সরকারের সঙ্গে মিলে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের হামলা বন্ধ করার প্রচেষ্টাকে সমর্থন করবে রিয়াদ।

তবে সৌদি আরব সতর্ক করে বলেছে, দেশটি তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থাপনা ও জনগণকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কার্যালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মাইসান প্রদেশের দায়িত্বে থাকা কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, সৌদি আরবের জনগণের বিরুদ্ধে চালানো হামলার উৎস মাইসান প্রদেশের একটি স্থান ছিল— এ বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ওই কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

Releated Posts

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী শুক্রবার স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি তিনটি কৌশলগত দ্বীপ দখল করেছে।…

সেপ্টেম্বর ১২, ২০২৬
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের…

সেপ্টেম্বর ১২, ২০২৬
চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার  ১ নারী যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার চালকসহ আরও ৪…

সেপ্টেম্বর ১২, ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায়…

সেপ্টেম্বর ১২, ২০২৬