রবিবার । সেপ্টেম্বর ১৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের, অনুপস্থিত ট্রাম্প

Image

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী শুক্রবার স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। 

এ সময় হামলায় নিহতদের স্বজনেরা তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অস্বাভাবিক এক সিদ্ধান্তে ট্রাম্প নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে না গিয়ে পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। ওই হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের বেশির ভাগই ছিলেন সেখানে। ওই হামলা বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে।

এই হামলা বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে দেয়।

৯/১১ হামলার পর শুরু হওয়া ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাতকে যুক্ত করার চেষ্টা করেন রিপাবলিকান এই ধনকুবের। 

ওই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা তৈরি হয়।

ট্রাম্প বলেন, ‘আজ আমরা সেই পবিত্র শপথ আবারও গ্রহণ করছি, যা ২৫ বছর আগে তাদের স্মরণে নিয়েছিলাম। আমরা কখনোই, কোনোদিনই তাদের ভুলব না। আর এ কারণেই আমরা আজ লড়াই করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বিকল্প নেই। জয় ছাড়া আর কোনো পথ নেই। আমরা কঠোরভাবে লড়ব। জয়ের জন্যই লড়ব।’

অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা চার জীবিত প্রেসিডেন্টÑ হামলার সময় প্রেসিডেন্ট থাকা রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে আয়োজিত শোকাবহ বার্ষিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। 

৯/১১-এর ঘটনাপ্রবাহ মিনিট ধরে স্মরণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে অনুষ্ঠান শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও হামলায় নিহতদের নাম পাঠ করা হয় এবং হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করতে ঘণ্টা বাজানো হয়।

সাধারণত এই অনুষ্ঠানটি রাজনৈতিক বক্তব্যবিহীন ও নিরপেক্ষ থাকে। তবে এবার নিহতদের নাম পাঠ করা কয়েকজন স্বজন সৌদি আরব ও দেশটির সঙ্গে মার্কিন নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেন।

‘আমরা কোনো বিচার পাইনি’

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে নিহত টম স্ট্রাডার স্ত্রী টেরি স্ট্রাডা সৌদি আরবের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সাবেক প্রেসিডেন্টদেরও সমালোচনা করেন তিনি।

Releated Posts

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

বন্যা নিয়ে অনলাইন গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল

 হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর তথ্য প্রকাশ ও নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে চীন ও নেপাল।  এর ফলে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।  এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ প্রণালী বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের হুতিরা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার দেশটির পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি তিনটি কৌশলগত দ্বীপ দখল করেছে।…

সেপ্টেম্বর ১২, ২০২৬
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের…

সেপ্টেম্বর ১২, ২০২৬
চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার  ১ নারী যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার চালকসহ আরও ৪…

সেপ্টেম্বর ১২, ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায়…

সেপ্টেম্বর ১২, ২০২৬
যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

যার গানে মুগ্ধ ছিলেন, সেই জেমসের সঙ্গেই মঞ্চ মাতাবেন রূপম

বহুবার নগরবাউল মাহফুজ আনাম জেমসের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেছেন কলকাতার রকশিল্পী রূপম ইসলাম। তরুণ সময়ে জেমসের গান…

সেপ্টেম্বর ১২, ২০২৬