রবিবার । মার্চ ৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, রাতের তাপমাত্রা কমবে কিছুটা

আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, রাতের তাপমাত্রা কমবে কিছুটা

Image

রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর দিকে অগ্রসর হয়ে ও দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ (১ ডিসেম্বর) সকাল ০৬ টায় (১২.৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮০.৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ) দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিল নাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

এ অবস্থায় সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । 

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Releated Posts

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব

মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির বক্তব্য…

মার্চ ৮, ২০২৬
খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন জাইমা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে…

মার্চ ৮, ২০২৬
ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

ভারত নাকি নিউজিল্যান্ড, আহমেদাবাদে কারা উঁচিয়ে ধরবে বিশ্বকাপ ট্রফি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট…

মার্চ ৮, ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা লেগে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার…

মার্চ ৮, ২০২৬
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন ডা.…

মার্চ ৮, ২০২৬
গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে…

মার্চ ৮, ২০২৬
থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

সমাজকল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরী।তিনি আজ ঢাকার…

মার্চ ৭, ২০২৬
​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

​নগরবাসী আসলেন সমস্যা নিয়ে, প্রশাসক দিলেন ফুলঃ ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালন

নাগরিক সম্পৃক্ততা ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ডিএসসিসিতে পালিত…

মার্চ ৭, ২০২৬
‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

‘প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আক্রমণ করবে না ইরান’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে হামলা না হলে তাদের লক্ষ্য করে আর…

মার্চ ৭, ২০২৬
আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, রাতের তাপমাত্রা কমবে কিছুটা - crd.news