শনিবার । অক্টোবর ১৭, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • মন্টেনিগ্রোয় পর্যটন বিনিয়োগে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ট্যুরিজম বোর্ডের সিইও

মন্টেনিগ্রোয় পর্যটন বিনিয়োগে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ট্যুরিজম বোর্ডের সিইও

Image

আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতে বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
গত ১৩ অক্টোবর মন্টেনিগ্রোর রাজধানী পডগোরিৎসায় অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের পর্যটন বিনিয়োগ ফোরামে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন তিনি। আলোচনায় মন্টেনিগ্রো, মাল্টা, বুলগেরিয়া, মালদ্বীপ, আলবেনিয়া, সাইপ্রাস ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
মন্টেনিগ্রো সরকার ও জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজমের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী, নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্ট নেতারা অংশ নেন। ফোরামের আলোচনায় পর্যটন খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ভ্রমণ সহজীকরণ, আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ ও অংশীদারত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
ফোরামের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মন্টেনিগ্রোর পর্যটনমন্ত্রী সিমোনিদা কোরদিচ, ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওয়াইস, মালদ্বীপের ড. আবদুল্লা নিয়াজ এবং ফিলিপাইনের ডাকিলা এফ. গনজালেস।
আলোচনা শেষে গৃহীত হয় ‘পডগোরিৎসা ঘোষণা’ (Podgorica Declaration), যা ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়েছে।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হিসেবে এই ফোরামে অংশগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

Releated Posts

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে, বসেছে ৩২ সিসিটিভি ক্যামেরা ও ১৮ মনিটর

শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে, বসেছে ৩২ সিসিটিভি ক্যামেরা ও ১৮ মনিটর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে…

অক্টোবর ১৭, ২০২৬
নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

নগদ-এ দুর্গাপূজার কেনাকাটায় শ্রীলংকা বেড়ানোর সুযোগ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারা দেশের গ্রাহকদের আনন্দের মাত্রাকে দ্বিগুণ করতে বিশেষ ক্যাম্পেইন…

অক্টোবর ১৭, ২০২৬
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমকির মুখে পড়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ…

অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্তৃক গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্তৃক গভীর শোক প্রকাশ

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায়…

অক্টোবর ১৭, ২০২৬
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক…

অক্টোবর ১৪, ২০২৬
এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা…

অক্টোবর ১৪, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত…

অক্টোবর ১৪, ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি আজ সকালে…

অক্টোবর ১৪, ২০২৬
কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩…

অক্টোবর ১৩, ২০২৬