মঙ্গলবার । অক্টোবর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে প্রকাশিত রয়টার্স ও ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জ্বালানির উচ্চমূল্য, অর্থনৈতিক পরিস্থিতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত চার দিনব্যাপী এ জরিপ অনুযায়ী, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের প্রতি জনসমর্থন এক শতাংশীয় পয়েন্ট কমেছে। তার দুই মেয়াদের মধ্যে এটিই সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

জরিপে কংগ্রেস নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে নিবন্ধিত ভোটারদের কাছে জানতে চাওয়া হলে ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন করার কথা জানিয়েছেন। ফলে ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন। দুই সপ্তাহ আগে দল দুটির মধ্যে ব্যবধান ছিল সাত পয়েন্ট। সেবার ডেমোক্র্যাটদের সমর্থন ছিল ৪৪ শতাংশ এবং রিপাবলিকানদের ৩৭ শতাংশ।

জনসমর্থনের এই ব্যবধান ডেমোক্র্যাটদের জন্য আশাব্যঞ্জক হলেও জাতীয় জরিপের ফলাফল দিয়ে কংগ্রেসের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিশ্চিতভাবে অনুমান করা যায় না। কারণ, প্রতিনিধি পরিষদ ও সিনেটের নির্বাচনে রাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য বাকি মেয়াদে নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

জরিপে নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন তুলনামূলক বেশি দেখা গেছে। প্রায় ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করার কথা জানিয়েছেন। বিপরীতে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ নারী ভোটার। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও ব্যবধান তুলনামূলক কম।

ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে অর্থনৈতিক পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। জরিপে প্রায় ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মধ্যে নিজেদের রিপাবলিকান হিসেবে পরিচয় দেওয়া ৩৭ শতাংশ ব্যক্তিও রয়েছেন। অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি আস্থা রাখেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।

জরিপের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে। পেট্রোলের বাড়তি দাম মার্কিন পরিবারগুলোর ব্যয় সামলানোর ক্ষেত্রে নতুন চাপ তৈরি করেছে।

অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে ১ হাজার ২৭৯ জন ছিলেন নিবন্ধিত ভোটার। জরিপে সব উত্তরদাতার ক্ষেত্রে ত্রুটির সীমা দুই শতাংশীয় পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে তিন শতাংশীয় পয়েন্ট।

আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের এই মনোভাব কতটা প্রতিফলিত হয়, তা এখন দেখার বিষয়। তবে জরিপের ফলাফল বলছে, নির্বাচন সামনে রেখে ট্রাম্প ও তার দল রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে।

সূত্র: রয়টার্স

Releated Posts

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত…

অক্টোবর ২০, ২০২৬
সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে…

অক্টোবর ২০, ২০২৬
হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

হুতি হামলার ভয়ে স্থগিত সৌদি আরবের “মরুভূমির দাভোস”

ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) আগামী বছর পর্যন্ত স্থগিত…

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

নাটোরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে প্রাণহানি ৯, আহত ৩০

জেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৯ জন নিহত  এবং আরও ৩০ জন…

অক্টোবর ২০, ২০২৬
পূজা মন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

পূজা মন্ডপ পরিদর্শনে একদিনে তিন বিভাগে সফর, রংপুরের পথে প্রধানমন্ত্রী

বাসস✒️ শারদীয়া দুর্গা উৎসবের মহা নবমীতে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

অক্টোবর ২০, ২০২৬
সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক অধিকার রক্ষায় দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান…

অক্টোবর ১৮, ২০২৬
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা…

অক্টোবর ১৮, ২০২৬
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই…

অক্টোবর ১৮, ২০২৬
মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন…

অক্টোবর ১৮, ২০২৬