বৃহস্পতিবার । অক্টোবর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইন্দোনেশিয়া ও মিয়ানমারে ভূমিকম্প

Image

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। কারণ, সেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এর ফলে বারবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা ঘটে।

এদিকে মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ।

Releated Posts

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক…

অক্টোবর ১৪, ২০২৬
এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা…

অক্টোবর ১৪, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত…

অক্টোবর ১৪, ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি আজ সকালে…

অক্টোবর ১৪, ২০২৬
কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩…

অক্টোবর ১৩, ২০২৬
ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ওয়াশিংটনকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুতি বিদ্রোহীদের এক নেতা। ইয়েমেনে…

অক্টোবর ১৩, ২০২৬
ধর্মের ভিত্তিতে নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ধর্মের ভিত্তিতে নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন…

অক্টোবর ১৩, ২০২৬
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি…

অক্টোবর ১৩, ২০২৬
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলার নির্বাচন :৪ প্রতিষ্ঠান নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চুলছেঁড়া বিশ্লেষন চলছে

বাংলাদেশ যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করার প্রস্তুতি নিচ্ছে, তখন দ্বিতীয় একটি প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলার…

অক্টোবর ১২, ২০২৬