সোমবার । মে ২৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

Image

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে প্রশংসা কুড়ালেও, লাইভ কনসার্টে পারফরম্যান্স ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গান পরিবেশন করছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি উদ্দাম নাচে অংশ নেন জেসমিন। একপর্যায়ে হাতে থাকা বোতল থেকে নিজের মাথায় পানি ঢালেন এবং নাচের কিছু ভঙ্গিমা নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ।
তবে বিতর্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তার গায়কী। ভিডিওতে দেখা যায়, গানের এক পর্যায়ে মাইক্রোফোন মুখের কাছ থেকে সরিয়ে নিচে রাখা হলেও ভোকাল বাজতেই থাকে। এতে অনেকেই ধারণা করছেন, পুরো পারফরম্যান্সটি ছিল লিপ-সিঙ্ক।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক নেটিজেন মন্তব্য করেন, “লাইভ কনসার্টেও যদি লাইভ গান না হয়, তাহলে দর্শক কী দেখবে?” আরেকজন প্রশ্ন তোলেন, “তাকে কি গান গাওয়ার জন্য ডাকা হয়েছিল, নাকি শুধু নাচার জন্য?” কেউ কেউ তার পারফরম্যান্সকে ‘ওভার-অ্যাক্টিং’ বলেও আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, পরিচালক আদিত্য ধর-এর সিনেমা ‘ধুরন্ধর’-এ একাধিক গানে কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস। এর আগে সালমান খান অভিনীত কিক সিনেমার ‘ইয়ার না মিলে’ গান দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়।

Releated Posts

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ রবিবার (২৪ মে) সকাল ৭টা থেকে…

মে ২৪, ২০২৬
পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানির অপচয় রোধে এআই প্রযুক্তি, নতুন উদ্যোগ যুক্তরাজ্যে

পানি অপচয় রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের পানি সরবরাহকারী এক কোম্পানি। ‘টেমস…

মে ২৪, ২০২৬
কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

কানের লালগালিচায় আরাধ্যার অভিষেক, মা-মেয়েতে মুগ্ধ নেটপাড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে…

মে ২৪, ২০২৬
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা…

মে ২৪, ২০২৬
ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

ঢাকাসহ ৬ জেলার জন্য দুঃসংবাদ

রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যার মধ্যে ছয় জেলায়…

মে ২৪, ২০২৬
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরাল ইরান

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি…

মে ২৪, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯…

মে ২৪, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের মামলায় ঘাতক সোহেল রানা ও তার…

মে ২৪, ২০২৬
ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

ধানের খড়ে চাকা স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

‘লাখ লাখ যাত্রীর ট্রেনে যাওয়ার ইচ্ছা, এটা একটু চ্যালেঞ্জ’ রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সকাল থেকে আমি…

মে ২৪, ২০২৬