রবিবার । মে ৩১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করছেন স্কালোনি ?

খাবারের টেবিলে বসেই কি বিশ্বকাপের দল নির্বাচন করছেন স্কালোনি ?

Image

যাত্রাটা শুরু হয়েছিল রোজারিও থেকে। দ্বিতীয় ধাপে সেটি এখন পৌঁছে গেছে ইউরোপে। বলা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ধারাবাহিক ভ্রমণের কথা। যে ভ্রমণ দিয়ে হয়তো নিশ্চিত হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের স্কোয়াডও।

গত ৪ জানুয়ারির কথা। জন্মশহর সান্তা ফেতে ছুটি কাটাচ্ছিলেন লিওনেল মেসি। তখনই তাঁর সঙ্গে দেখা করতে আসেন স্কালোনি। যেখানে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে মার্চে স্পেনের বিপক্ষে লা ফিনালিসিমা এবং জুনে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এই খবর সামনে আসে মূলত রোজারিওর কাছে একটি পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে স্কালোনির ছবি ভাইরাল হওয়ার পর। পরে মেসির সঙ্গে এই বৈঠকের কথা স্বীকার করেন স্কালোনিও।

এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমি শুধু লিওর (মেসি) সঙ্গে নয়, অনেকের সঙ্গেই কথা বলেছি এবং সামনে আরও বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গেই কথা বলতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি তাদের জানানোই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য। বিশ্বকাপের মাত্র ছয় মাস বাকি আছে। এই সময়ে দলের কোথায় ঘাটতি আছে, কোথায় নেই, সেসব বোঝাতেই এ সাক্ষাৎ। লিওর ক্ষেত্রে তো তার বাড়ির পাশেই ছিলাম, তাই যাওয়া কঠিন ছিল না। একটা ছবি এটা ফাঁস করে দিয়েছে বটে। আমি অবশ্য শুধু একটা আলফাখোর (দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি) আর কফি খেতে গিয়েছিলাম! তবে অস্বীকার করার কিছু নেই। ভিডিও কলে হোক বা সরাসরি, এটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

খেলোয়াড়দের সঙ্গে দেখা করার ধারাবাহিকতাতে এবার স্কালোনি পৌঁছেছে যান মাজাদাহোন্দা স্পোর্টস সেন্টারে। স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, সেখানে তিনি আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে এবং তার সহকারী নেলসন ডেভিড ভিভাস ও গুস্তাভো লোপেজের সঙ্গে কথা বলেন। এরপর সহকারী ওয়াল্টার স্যামুয়েল এবং ফিটনেস কোচ লুইস মার্তিনকে সঙ্গে নিয়ে কাছের একটি রেস্তোরাঁয় যান স্কালোনি, যেখানে আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা অতিথি হিসেবে যোগ দেন।

ছয়জন খেলোয়াড়ের আসার কথা থাকলেও উপস্থিত ছিলেন চারজন। জ্বর ও টনসিলের সমস্যায় ভুগতে থাকা ইউলিয়ানো সিমিওনে আসতে পারেননি। এই অসুস্থতার কারণে তিনি চ্যাম্পিয়নস লিগের ম্যাচও মিস করেছেন। একইভাবে, সদ্য বাবা হওয়ায় আসতে পারেননি নাহুয়েল মোলিনাও।

মাদ্রিদের ‘দে মারিয়া’ রেস্তোরাঁয় হওয়া এই বৈঠকের ছবিতে দেখা যায় হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, হুয়ান মুসো এবং থিয়াগো আলমাদাকে। ধারণা করা হচ্ছে, আলোচনায় এসেছে হুলিয়ান আলভারেজের গোল-খরার বিষয়টিও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে গোল না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে আলভারেজকে নিয়ে।

এ ছাড়া চোট নিয়েও নিকো গনসালেসের মানিয়ে নেওয়া, খেলার সময় পাওয়ার জন্য দল বদলের কাছাকাছি থাকা আলমাদার সম্ভাবনা আর শেষ চার ম্যাচে মাত্র ৩২ মিনিট খেলা নাহুয়েল মোলিনার ম্যাচ টাইম নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন।

ক্লারিন বলছে, এই ধারাবাহিকতাতেই হয়তো স্কালোনিকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের অনুশীলনে। সেখানে তিনি নিবিড়ভাবে নজর রাখবেন ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর ওপর, যিনি বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছেন।

তবে আতলেতিকোয় যেহেতু আর্জেন্টিনার বেশ কজন তারকা ফুটবলার খেলেন, তাই এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী ২৭ মার্চের ফিনালিসিমা। দোহায় স্পেনের বিপক্ষে এই ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কয়েক দিনের মধ্যে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আছে দলটির।

Releated Posts

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে…

মে ৩১, ২০২৬
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ…

মে ৩১, ২০২৬
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। রবিবার…

মে ৩১, ২০২৬
আজকের স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। গত…

মে ৩১, ২০২৬
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে…

মে ৩১, ২০২৬
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন…

মে ৩১, ২০২৬
চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায় সেজন্য সরকারের নজরদারী থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।  চামড়া ক্রয়ে ধীরে…

মে ২৭, ২০২৬
বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বিএনপির প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ, বাস্তবায়নের পথে সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু…

মে ২৭, ২০২৬
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে…

মে ২৭, ২০২৬